এক্সপ্লোর

Success Story: মোটা বেতনের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, তিন তিনবার ব্যর্থ ! কীভাবে সফল হলেন পূজ্যা ?

Pujya Priyadarshini: ২০১৩ সালে প্রথমবার পরীক্ষায় বসেন পূজ্যা। কিন্তু সেবারে পাশ করেননি, এরপর তিন বছরের কঠোর প্রস্তুতি। তারপর ফের ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন পূজ্যা। শেষে ২০১৮ সালে পাশ করেন তিনি।

IFS Pujya Priyadarshini: দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল ইউপিএসসি। আইএএস, আইপিএস বা আইএফএস হওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন এবং তাঁর মধ্যে গুটিকয়েকই এই পরীক্ষায় উত্তীর্ণ (Success Story) হতে পারেন সফলভাবে। বহু পরীক্ষার্থী তাঁদের জেদ ও একাগ্রতার দৃষ্টান্ত রেখে সফল হন এই পরীক্ষায়। ব্যর্থতা এলেও আবার চেষ্টা করেন, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। তেমনই নজির গড়েছেন পূজ্যা প্রিয়দর্শিনী (IFS Pujya Priyadarshini)। তিন তিনবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি পূজ্যা। আর সেভাবেই সফল আইএফএস অফিসার হয়েছেন তিনি।

পূজ্যার পড়াশোনা

দিল্লিতে একটি কলেজ থেকে বি-কম ডিগ্রি উত্তীর্ণ হয়েছিলেন পূজ্যা আর তারপর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি উত্তীর্ণ হন। স্নাতকোত্তরে উত্তীর্ণ হওয়ার পরেই মোটা বেতনের একটি চাকরি পেয়েছিলেন পূজ্যা (IFS Pujya Priyadarshini)। ২ বছর একটি সংস্থায় কাজও করেছিলেন পূজ্যা। কিন্তু সেই চাকরির থেকেও সিভিল সার্ভিসের দিকেই মন টেনেছিল তাঁর।

ইউপিএসসির যাত্রাপথ

২০১৩ সালে প্রথমবার পরীক্ষায় বসেন পূজ্যা। কিন্তু সেবারে পাশ করেননি তিনি। এরপর তিন বছরের কঠোর প্রস্তুতি। তারপর ফের ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন পূজ্যা। এবারের পরীক্ষায় তিনি ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত যান ঠিকই, কিন্তু তাতেও সাফল্য আসেনি তাঁর। ২০১৭ সালে আবার একবার পরীক্ষায় বসেন পূজ্যা। ইউপিএসসির যাত্রাপথে আবারও এক ব্যর্থতা। খুব কম নম্বরের জন্যে সেবারেও শিকে ছেঁড়েনি পূজ্যার।

ব্যর্থতা, ধৈর্য

হাল ছেড়ে দেননি তিনি। নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছেন। আর তাঁর কঠোর পরিশ্রম এবং জেদ-একাগ্রতার ফসল হিসেবে ২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পূজ্যা প্রিয়দর্শিনী (IFS Pujya Priyadarshini)। সারা দেশের মধ্যে ১১ র‍্যাঙ্ক অর্জন করেন পূজ্যা প্রিয়দর্শিনী। আর সেভাবেই একজন সফল আইএফএস অফিসার হিসেবে কাজে নিযুক্ত হন তিনি।

উৎসাহী পরীক্ষার্থীদের জন্য পূজ্যার পরামর্শ

উৎসাহী ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে পূজ্যা প্রিয়দর্শিনী বলেন, ব্যর্থতার সময় ধৈর্য ধরে থাকতে, ব্যর্থতাকে নতুন কিছু গড়ে তোলার সুযোগ হিসেবে দেখতে বলেন পূজ্যা এবং নিজের লক্ষ্যে অটল থাকার উপদেশ দেন পূজ্যা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের গুরুত্বের উপর জোর দেন তিনি। ব্যর্থতা এলে তা থেকে আতঙ্কিত না হয়ে পরবর্তী সময়ের জন্য সেই ভুল থেকে শিক্ষা নিতে বলেন পূজ্যা। সর্বোপরি তাঁর মতে, নিজের উপর বিশ্বাস রাখাটাই সাফল্যের দিকে চালিত করে মানুষকে, তাই বিশ্বাস হারানো চলবে না কিছুতেই। এমনটাই মনে করেন পূজ্যা প্রিয়দর্শিনী, ইউপিএসসির জন্য উৎসাহী ছাত্র-ছাত্রীদের উদ্দেশেও এই বার্তাই দিতে চান তিনি।   

আরও পড়ুন: Recruitment News: ভারতের শিপিং কর্পোরেশনে হবে কর্মী নিয়োগ, বেতন শুরু ৮৬ হাজার টাকা থেকে- কারা আবেদনের যোগ্য ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget