এক্সপ্লোর

AI Jobs: AI প্রযুক্তি শিখে পেতে পারেন এই ৫ চাকরি, বছরে ২০ লক্ষ টাকা থেকে বেতন শুরু

AI Jobs in India: মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই রিসার্চ সায়েন্টিস্ট, আর এআইতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের মত চাকরির জন্য উচ্চ প্রযুক্তিগত দক্ষতা, প্রোগ্রামিং আর গণিতের দক্ষতা সবার আগে জরুরি।

Job News: চাকরির বাজারকে দ্রুত নতুন রূপ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। উদ্ভাবনী শক্তি এবং উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠছে ক্রমশ এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই। ভারতের গুরুগ্রাম এবং বেঙ্গালুরুর মত প্রযুক্তি কেন্দ্র থেকে শুরু করে সিলিকন ভ্যালি, লন্ডন, টোকিওর মত আন্তর্জাতিক কেন্দ্রগুলিতে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, রোবোটিক্সে দক্ষ পেশাদারদের চাহিদা ক্রমশ বাড়ছে। গুগল, আমাজন, ওপেন এআই-এর মত প্রযুক্তি জায়ান্টরা লাভজনক বেতন প্যাকেজ অফার করে থাকে। আর এখনকার দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই রিসার্চ সায়েন্টিস্ট, আর এআইতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের মত চাকরির জন্য উচ্চ প্রযুক্তিগত দক্ষতা, প্রোগ্রামিং আর গণিতের দক্ষতা সবার আগে জরুরি। এই চাকরিগুলি চ্যাটবট, স্বয়ংক্রিয় যানবাহন, ডেটা অ্যানালিসিসের মত ক্ষেত্রগুলিতে বিপ্লব ঘটাচ্ছে। ভারতে প্রতি বছর ৬ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলছে এই সমস্ত চাকরিতে আর অন্যদিকে আন্তর্জাতিক স্তরে ৬৫ হাজার ডলার থেকে ৯ লক্ষ ডলার পর্যন্ত বেতনও রয়েছে এই চাকরিতে। অনেক বড় বড় সংস্থা ২ হাজার কোটি টাকারও বেশি প্যাকেজ অফার করছে প্রার্থীদের।

এআই প্রোডাক্ট ম্যানেজার

এআই ভিত্তিক পণ্য তৈরি করা এবং ব্যবহারকারী ও কারিগরি দলের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করা। কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্সে মাস্টার্স করা থাকতে হবে প্রার্থীর। ব্যাঙ্গালোর, মুম্বই, হায়দরাবাদ সহ ভারতের বাইরেও রয়েছে কাজের সুযোগ। এই পদে কাজের ক্ষেত্রে ভারতে বেতন মিলবে বছরে ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা আর বাইরের দেশগুলিতে বেতন রয়েছে ১,৪২,৬৪৪ ডলার থেকে শুরু করে ৯ লক্ষ ডলার পর্যন্ত।

মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার

মেশিন লার্নিং মডেল ডিজাইন করা, ডেভেলপ করা এবং ডেটা সায়েন্টিস্ট ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে সহযোগিতা করা এই পদের লক্ষ্য। এক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা দরকার এবং প্রার্থীর প্রোগ্রামিংয়ের উপরে চূড়ান্ত দক্ষতা থাকা দরকার। এই পদের জন্য ৮ লক্ষ টাকা থেকে ২৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে ভারতে।

এআই রিসার্চ সায়েন্টিস্ট

নতুন এআই অ্যালগোরিদম ও মডেল তৈরি করা, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও গবেষণাগারের সঙ্গে গবেষণা করে চলাই এই পদের কাজ। এজন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, গণিত বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা দরকার। মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং স্ট্যাটিস্টিক্সে দক্ষতা থাকা জরুরি। গুগল, আইবিএম, মাইক্রোসফটের মত সংস্থায় এই পদে ভারতে চাকরি হতে পারে আর বাইরের দেশে চাকরি মিলতে পারে ওপেন এআই সংস্থায়। এই পদে ভারতে বেতন হয় ১০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা বছরে।

কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার

৮ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে এই পদে চাকরির ক্ষেত্রে। বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদে চাকরির ক্ষেত্র রয়েছে এই পদের জন্য। একইভাবে এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকতে হবে এবং প্রোগ্রামিংয়ের উপরে দক্ষতা থাকতে হবে।

ন্যাচারাল ল্যাঙ্গোয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার

চ্যাটবট, ভয়েস অ্যাসিট্যান্ট, স্পিচ রেকগনিশন সিস্টেম তৈরি করা এই পদের কাজ। মানুষের ভাষা বোঝা এবং প্রক্রিয়া করার জন্য মেশিন লার্নিং ও এনএলপি টুলের ব্যবহার করা হয় এই পদে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। ৭ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে এই পদের ক্ষেত্রে। আর বাইরের দেশে এই পদে বেতন রয়েছে ৮৬,১৯৩ ডলার থেকে দেড় লক্ষ ডলার পর্যন্ত।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget