এক্সপ্লোর

NEET UG Scam Row: রবিবার NEET পরীক্ষা গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ পরীক্ষার্থীর, ৭ কেন্দ্রে কড়া নিরাপত্তা NTA-র

Rescheduled NEET UG Exam On Sunday: রবিবার অর্থাৎ আগামীকাল গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেবে এনটিএ। সাতটি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে এর জন্য। থাকছে কড়া নিরাপত্তা।

Rescheduled NEET UG Exam On Sunday: চরম দুর্নীতির শিকার ডাক্তারির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility-cum-Entrance Test) বা নিট (NEET 2024)।  নিয়ম না মেনে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল প্রায় দেড় হাজারেরও বেশি পড়ুয়াদের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ফের পরীক্ষা দিতে হবে। অথবা গ্রেস মার্কস (NEET UG Scam) বাদ দিয়ে যত নম্বর হয়, ততই তাদের মার্কশিটে থাকবে। শীর্ষ আদালতের নির্দেশে আগামীকাল অর্থাৎ ২৩ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মোট সাতটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য এই কেন্দ্রগুলি (NEET UG Controversy) বরাদ্দ করা হয়েছে।

থাকবে শিক্ষামন্ত্রকের আধিকারিকরা

সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রগুলিতে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA Scam)। প্রবীণ আধিকারিকরা পরীক্ষার দিন উপস্থিত থাকবেন ওই কেন্দ্রগুলিতে। পাশাপাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফেও আধিকারিকরা আসবেন কেন্দ্রগুলিতে। প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA Controversy)।

মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা

এক জাতীয় সংবাদমাধ্যমকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, নতুন করে ছয়টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে এই পরীক্ষার জন্য। অন্যদিকে একটিমাত্র কেন্দ্র চণ্ডীগড়ে রয়েছে। সেখানে একজন বা দুজন পরীক্ষা দিতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওই প্রবীণ আধিকারিক।

প্রশাসনিক গাফিলতির দোহাই

প্রসঙ্গত, পরীক্ষার সময় প্রশাসনিক কিছু কারণে ১৫৬৩ পরীক্ষার্থীকে বেশি নম্বর দেওয়া হয়। মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে হয় পরীক্ষা দেরিতে শুরু হয়েছে, নয় পরীক্ষার্থীদের ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল। এছাড়াও, কিছু ক্ষেত্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি। তাঁর ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওই পড়ুয়াদের কিছু গ্রেস মার্কস দেয় যা নিয়মবিরুদ্ধ প্রক্রিয়া। 

সুপ্রিম কোর্টের নির্দেশে

এই ঘটনা প্রকাশ্যে আসে ৪ জুন। ওই দিন নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তার পর দেখা যায়, দেশের ছয়টি কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রচুর নম্বর পেয়েছে। এই কেন্দ্রগুলির তালিকায় ছিল মেঘালয়, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা ও গুজরাট। এই ঘটনার প্রতিবাদেই দেশের বেশ কিছু রাজ্যে প্রতিবাদ সংঘটিত হয়। পথে নামে অভিভাবকরা। আদালতে মামলা দায়ের হয়। যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই রায় দেয়। আগামীকাল সেই রায় মোতাবেক অনুষ্ঠিত হতে চলেছে ওই ১৫৬৩ জনের নিট পরীক্ষা।

আরও পড়ুন - Job News: কটন কর্পোরেশন অব ইন্ডিয়াতে শুরু হবে নিয়োগ, ১ লক্ষ টাকা বেতন, কারা যোগ্য ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget