এক্সপ্লোর

Govt School: একজন মাত্র পড়ুয়া আর একজনই শিক্ষক, এই নিয়েই চলছে সরকারি স্কুল; কোথায় ?

Telangana Govt School: একটা গোটা স্কুলে একজন মাত্র পড়ুয়া আর একজনই শিক্ষক। তাই নিয়েই ভালই চলছে স্কুল। তেলেঙ্গানার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম নড়াপাণিনিপল্লীতে এমনই ঘটেছে।

Telangana Govt School:  একটা গোটা স্কুলে একজন মাত্র পড়ুয়া আর একজনই শিক্ষক। তাই নিয়েই ভালই চলছে স্কুল। তেলেঙ্গানার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম নড়াপাণিনিপল্লীতে এমনই ঘটেছে। সেখানকার সরকারি স্কুলের একমাত্র পড়ুয়া (Govt School) কীর্তনা নামের এক ৯ বছর বয়সী মেয়ে। গোটা রাজ্যে এমন একটিই স্কুল (Telangana School) রয়েছে। আর এই স্কুলের একমাত্র শিক্ষিকা উমা, রোজ কেবল কীর্তনাকে পড়াতেই স্কুলে আসেন।

স্কুলপড়ুয়া কীর্তনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'একবার এই স্কুল বন্ধ হয়ে গেলে ছাত্র-ছাত্রীদের জন্য দ্বিতীয়বার এই স্কুল খোলা খুবই কঠিন হবে। আর তাই আমার বাবা আমাকে এই স্কুলেই পড়ার নির্দেশ দিয়েছেন। সপ্তম শ্রেণি পর্যন্ত এখানেই পড়াশোনা করতে চাই আমি। এরপরে সেকেন্ডারি স্কুলের পড়াশোনার জন্য আমি কোনো হস্টেলে ভর্তি হব'।

স্কুলের একমাত্র শিক্ষক উমা জানিয়েছেন, ১০ জন ছাত্র-ছাত্রী থাক বা ২০ জন, কিংবা ১ জন; যেমনই পড়ুয়া থাকুক পড়ানোতে কোনো বদল হয় না, যদিও চাপ অনেকটাই কম থাকে'। পিটিআই সংবাদমাধ্যমকে জেলার এডুকেশন অফিসার জানিয়েছেন যে এই স্কুলের একমাত্র ছাত্রী চতুর্থ শ্রেণিতে পাঠরত, সে ওয়াইরা মণ্ডলে উচ্চ প্রাথমিকে ভর্তি হয়েছে যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে'।

সমাজমাধ্যমে সম্প্রতি এই মেয়েটির কথা ছড়িয়ে পড়েছে। তাঁর বাবার সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছেন যে তিনি মেয়েকে স্কুলে ভর্তি রেখেছেন যাতে স্কুলটি চালু থাকে। অনেকেই তাঁকে একাধারে ভাগ্যবান ও দুর্ভাগ্যবান বলে মনে করেছেন। কারণ একদিকে তিনি তাঁর মেয়ের জন্য একমাত্র শিক্ষিকা পেয়েছেন আর অন্যদিকে সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সার্বিক বিকাশ হচ্ছে না মেয়েটির।

এই স্কুলটি চালাতে গোটা বছরে খরচ হয় ১২ লক্ষ টাকা, ১৫ বছর আগে এই স্কুলেই ৭০ জন ছাত্র-ছাত্রী ছিল। বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে এই স্কুলে কমে এসেছে পড়ুয়া সংখ্যা। আরও পড়ুয়াদের আকৃষ্ট করতে এই স্কুলটি 'উই ক্যান লার্ন' নামের একটি প্রোগ্রাম চালু করেছে যেখানে ইংরেজি ও কমিউনিকেশন স্কিল বাড়ানোর দিকে নজর দেওয়া হবে স্কুলের তরফে। আধিকারিকরা জানিয়েছেন, 'পড়ুয়া ভর্তি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদেরও দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে পড়ুয়া ভর্তিতে বড় প্রভাব আসবে বলেই অনুমান করা হচ্ছে'।

আরও পড়ুন: Los Angeles Wildfire: দাবানলের কবলে দাউদাউ জ্বলছে গোটা লস অ্যাঞ্জেলস, মৃত ৫; ঘর ছাড়লেন হাজার হাজার মানুষ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget