এক্সপ্লোর

UGC NET 2025: জুনের ইউজিসি নেটে কত নম্বর পেতে পারেন ? মিলল আভাস; কবে বেরোবে ফলাফল ? কাট-অফ কত উঠবে ?

UGC NET 2025 Answer Key: এই আনসার কি-তে থাকবে মূল উত্তরপত্র, প্রশ্নপত্র, সঠিক উত্তর এবং প্রার্থীদের দেওয়া রেসপন্স। এ থেকে সহজেই প্রার্থীরা তাদের স্কোর অনুমান করে নিতে পারবেন।

UGC NET Answer Key: ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ইউজিসি নেট জুন ২০২৫-এর জন্য প্রভিশনাল আনসার কি প্রকাশ করেছে। এর মাধ্যমে সমস্ত প্রার্থীরা সহজেই তাদের পরীক্ষায় দেওয়া রেসপন্স যাচাই করে নিতে পারবেন এবং সঠিক উত্তর কোনটা ধার্য করা হয়েছে তাও যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, এই যাচাই (UGC NET 2025) করার মাধ্যমে প্রার্থীরা গণনা করতে পারবেন যে তারা এই পরীক্ষায় ঠিক কত নম্বর পেয়েছেন। এই আনসার কি-তে থাকবে মূল উত্তরপত্র, প্রশ্নপত্র, সঠিক উত্তর এবং প্রার্থীদের দেওয়া রেসপন্স। এ থেকে সহজেই (UGC NET 2025 Answer Key) প্রার্থীরা তাদের স্কোর অনুমান করে নিতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in থেকে সহজেই এই আনসার কি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা।

কীভাবে পাবেন ইউজিসি নেট ২০২৫-এর আনসার কি

সবার আগে আপনাদের ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in –এ যেতে হবে।

এরপরে 'ইউজিসি নেট জুন ২০২৫' এর আনসার কি বাটনে ক্লিক করতে হবে ওয়েবসাইটের হোমপেজের বিকল্প থেকে।

এরপরে আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি নিজের আনসার কি দেখতে পাবেন স্ক্রিনে।

এখান থেকেই প্রভিশনাল আনসার কি ডাউনলোড করে নিতে হবে।

চ্যালেঞ্জ করা যাবে উত্তর

ন্যাশনাল টেস্টিং এজেন্সি আপত্তি বা চ্যালেঞ্জ জানানোর উইন্ডোও খুলে রেখেছে এরই সঙ্গে। অর্থাৎ প্রার্থীরা তাদের মতে কোনও উত্তর ভুল নির্ধারিত হয়ে থাকলে তা চ্যালেঞ্জ করতে পারবেন। এই উইন্ডো আগামী ৮ জুলাই ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের জন্য ২০০ টাকা করে ফি দিতে হবে প্রার্থীদের। এই ফি সম্পূর্ণভাবে অফেরতযোগ্য।

প্রার্থীদের তাদের দাবির সমর্থনে সহায়ক নথি বা তথ্যসূত্র যেমন অ্যাকাডেমিক পাঠ্যপুস্তক বা গবেষণাপত্র সংশ্লিষ্ট করে দিতে হবে। বৈধ তথ্যসূত্র বা ফি জমা না করলে এই চ্যালেঞ্জের আবেদন গ্রাহ্য হবে না। আর জমা দেওয়ার পরে প্রার্থীদের এই আবেদনের ভিত্তিতে সংশোধনের সুযোগ দেওয়া হবে না। তাই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে সমস্ত প্রার্থীদের প্রশ্নের আইডি ভালভাবে যাচাই করে বিস্তারিত উত্তর বা চ্যালেঞ্জ সাবধানতার সঙ্গে করতে বলা হচ্ছে।

চূড়ান্ত আনসার কি ও ফলাফল শীঘ্রই প্রকাশ পাবে

অবজেকশন উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত আনসার কি এবং তারপরে ফলাফল প্রকাশ পাবে সাধারণ নিয়মে। বিশেষজ্ঞদের একটি প্যানেল প্রার্থীদের চ্যালেঞ্জ বা রেসপন্সের ভিত্তিতে মূল্যায়ন করবে। যদি কোনও চ্যালেঞ্জ বৈধ বলে প্রমাণিত হয় তাহলে উত্তরপত্র সংশোধন করা হবে। ৮ জুলাইয়ের পরে কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে ফলাফল। তবে আগের বছরের যে কাট-অফ নম্বর এসেছিল, এই বছর সেই আন্দাজ করে একটা রেঞ্জ ধরে নেওয়া যেতে পারে। আগের বছরের বিষয়ভিত্তিক কাট-অফ নম্বর দেখে নিতে পারেন।

ইউজিসি নেট ২০২৪-এর বিষয়ভিত্তিক কাট-অফ 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget