এক্সপ্লোর

Job News: রেলের এই সহযোগী সংস্থাতে বড় নিয়োগ হতে চলেছে, বেতন মিলবে ২ লক্ষ টাকা; কারা করতে পারবেন আবেদন ?

RITES Recruitment: পদ অনুসারে একেকরকম বয়সের যোগ্যতা ধার্য করা হয়েছে রাইটসের তরফে। এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩২ থেকে ৪১-এর মধ্যে।

RITES Jobs: ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের জন্য বড় সুযোগ। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় মিলছে উচ্চপদে চাকরির সুযোগ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য রাইটস সংস্থা প্রকাশ করেছে নিয়োগের (Job News) বিজ্ঞপ্তি। টেকনোলজি এবং প্ল্যানিং সংক্রান্ত বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে। রাইটসের অফিসিয়াল ওয়েবসাইটে (RITES Jobs) এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

কারা পাবেন এই সুযোগ

মোট ১৮টি পদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাইটস সংস্থা। এই সমস্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে। এর অধীনে বি-আর্ক, বিই বা বিটেক কিংবা ইকোনমিক্সে এমএ ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ট্রান্সপোর্ট প্ল্যানিং নিয়ে যারা পড়াশোনা করেছেন বা বি-প্ল্যান ডিগ্রি রয়েছে যাদের তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা কী রয়েছে

পদ অনুসারে একেকরকম বয়সের যোগ্যতা ধার্য করা হয়েছে রাইটসের তরফে। এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩২ থেকে ৪১-এর মধ্যে। যদিও এসসি/এসটি বা ওবিসি, ইডব্লুএস এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

কত আবেদনের ফি দিতে হবে

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এই নিয়োগের ক্ষেত্রে ৬০০ টাকা জমা করতে হবে আবেদনের ফি হিসেবে। অন্যদিকে বাকি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের দিতে হবে ৩০০ টাকা আবেদনের ফি। এই আবেদনের ফি কেবলমাত্র অনলাইনেই জমা করা যাবে। এর সঙ্গে প্রযোজ্য হবে কিছু করও।

প্রার্থী নির্বাচন কীভাবে হবে

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে আবেদনের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। তারপর হবে তাদের ইন্টারভিউ এবং স্কিল টেস্ট। সবশেষে হবে নথি যাচাই প্রক্রিয়া। সমগ্র প্রক্রিয়ায় প্রার্থীর পারফরম্যান্স ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবেন।

কত বেতন পাবেন

রাইটস সংস্থায় এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বেতন হবে মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত। পদ ও অভিজ্ঞতার উপরে ভিত্তি করে এই বেতন দেওয়া হবে প্রার্থীকে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Diploma Courses: দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
Third Language Mandatory in CBSE: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
Success Story: ১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget