এক্সপ্লোর

UPSC CSE Toppers List 2024: UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জারি, উত্তীর্ণ ১০০৯ জন প্রার্থী; সেরা দশে কারা ?

UPSC CSE 2024: ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এই পরীক্ষায় এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী।

UPSC CSE Results 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এই পরীক্ষায় এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী।

দেশের মধ্যে প্রথম শক্তি দুবে এবং দ্বিতীয় স্থানে হর্ষিতা গোয়েল

২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এই বছর দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শক্তি দুবে এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হর্ষিতা গোয়েল। শক্তির রোল নম্বর ০২৪০৭৮২। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে সমস্ত লড়াই জেতা সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন শক্তি দুবে।

প্রথম দশের মধ্যে রয়েছেন কারা কারা

প্রথম স্থানে রয়েছেন শক্তি দুবে

দেশের মধ্যে দ্বিতীয় হয়েছেন হর্ষিতা গোয়েল

তৃতীয় স্থানাধিকারী ডোংরে অর্চিত পরাগ

চতুর্থ হয়েছেন শাহ মার্গী চিরাগ

পঞ্চম স্থানে আছেন আকাশ গর্গ

ষষ্ঠ স্থানে আছেন কোমল পুনিয়া

সপ্তম হয়েছেন সারা দেশে আয়ুষী বনসল

অষ্টম স্থানাধিকারী রাজকৃষ্ণ ঝা

নবম স্থানাধিকারী আদিত্য বিক্রম আগরওয়াল

দশম স্থানে আছেন মায়াঙ্ক ত্রিপাঠী

IAS পদে ১৮০ জন

এই বছর অর্থাৎ ২০২৪-এর ব্যাচের জন্য আইএএস হিসেবে পদে নিয়োগ করা হবে ১৮০ জন প্রার্থীকে। এটিই সিভিল সার্ভিসের সবথেকে মর্যাদাপূর্ণ পদ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ৭৩টি পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য, ২৪টি রয়েছে এসসি ও ১৩টি রয়েছে এসটি সম্প্রদায়ের জন্য, ৫২টি পদ ওবিসি এবং ১৮টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য।

আর একইসঙ্গে এই বছর আইপিএসের জন্য পদ ঘোষণা হয়েছে ১৫০টি। এর মধ্যে ৬০টি পদ অসংরক্ষিতের জন্য, ২৩টি এসসি, ১০টি পদ এসটি, ৪২টি পদ ওবিসি, ১৫টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে।

আইএফএসে রয়েছে ৫৫টি পদ

ভারতের পররাষ্ট্রনীতি এবং কূটনীতি সম্পর্কিত আইএফএস পদের জন্যও এই বছর ৫৫ জনকে নেওয়া হবে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী আছেন ২৩ জন, এসসি ৯ জন, এসটি ৫ জন, ওবিসি ১৩ জন এবং ইডব্লিউএস প্রার্থী আছেন ৫ জন।

২০২৪ সালের ১৬ জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আর এরপরে ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা। চূড়ান্ত ধাপে এই বছর ২০২৫ সালে ৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলেছিল ইন্টারভিউ আর এই তিন ধাপের পরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ পায়।

সম্পূর্ণ তালিকা দেখুন এখানে

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget