এক্সপ্লোর

UPSC Recruitment: লাইব্রেরিয়ান পদে নিয়োগ ইউপিএসসিতে, কারা আবেদনের যোগ্য ?

UPSC Job News: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ১টি মাত্র শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

Job News: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে চলছে নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদনপত্র পাঠাতে পারেন লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য। ইতিমধ্যেই ইউপিএসসি থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই পদে (UPSC Recruitment) নির্বাচিত প্রার্থীরা লেভেল ৬ অনুসারে ৩৫,৪০০ টাকা বেতন পাবেন প্রাথমিক স্তরে। তবে এটি কোনও স্থায়ী চাকরি নয়, নিয়োগ হবে ডেপুটেশনের ভিত্তিতে। কয়টি শূন্যপদ, কীভাবেই বা আবেদন করবেন ?

শূন্যপদ

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে (UPSC Recruitment) লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ১টি মাত্র শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। প্রার্থীরা এই পদে কাজে আগ্রহী হলে আবেদন করতে পারেন।

বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের বয়স কোনওভাবেই যেন ৫৬ বছরের বেশি না হয়।

বেতনক্রম

লেভেল ৬ অনুসারে এই পদে নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন। অর্থাৎ প্রার্থীর প্রাথমিক বেতন হবে ৩৫৪০০ টাকা এবং সর্বোচ্চ বেতনের পরিমাণ ১,১২,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় (UPSC Recruitment) থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাছাড়া কেন্দ্রের বা রাজ্যের বা কোনও স্বশাসিত সংস্থার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কাজের অভিজ্ঞতা

এই পদে কাজের জন্য মূলত কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও সংস্থা বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্থায়ী ভিত্তিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর এবং ন্যূনতম ৬ বছর তাঁকে লেভেল ৫ অনুসারে কাজ করে থাকতে হবে। 

কাজের মেয়াদ

এই পদে (UPSC Recruitment) নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক, বলা ভাল ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ হবে এই পদে। ন্যূনতম ৩ বছরের জন্য চুক্তি হবে প্রার্থীর সঙ্গে। দু-বছর কাজের পরে অতিরিক্ত এক বছর আরও বাড়ানো হতে পারে সংস্থার তরফে। তবে তা একান্তই কাজের দক্ষতা ও সংস্থার গাইডলাইন অনুসারে হবে।

কীভাবে আবেদন

সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে দেওয়া ফর্ম সমস্ত নথি সহ পূরণ করে নয়াদিল্লিতে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

কবে শেষদিন

বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যেই এই পদে আগ্রহীদের আবেদন পাঠাতে হবে।

ইউপিএসসির এই পদে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখুন।

আরও পড়ুন: Examination Stress: ‘পরীক্ষার আগে যেন ভুলে যাচ্ছি সব’ - ৫ টিপস মানলেই মনে থাকবে সব

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget