এক্সপ্লোর

WBBSE WB Board 10th Result 2024 : রাত জেগে পড়াতেই বেশি স্বচ্ছন্দ মাধ্যমিকের দ্বিতীয় সাম্যপ্রিয়, এখন পাখির চোখ ডাক্তারি পড়া

Madhyamik Examination: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পাসের হার ৮৬ শতাংশের বেশি। এবারও টেক্কা জেলার। শীর্ষে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।

Madhyamik Exam Result : এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। এ বছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। পড়াশোনাটাকেই মূল মন্ত্র করে নিয়েছিলেন পরীক্ষা যত এগিয়ে এসেছে। কো-কারিক্যুলার অ্যাক্টিভিটিতেও সমান পারদর্শী সাম্যপ্রিয় পুরো মনোযোগটাই রেখেছিলেন পড়াশোনার প্রতি। ক্রিকেট বড় প্রিয় তার। তবু পরীক্ষা এগিয়ে আসতে পড়াতেই মন দিয়েছেন বেশি করে। 

সাম্যপ্রিয় জানালেন, তিনি রাত জেগে পড়তে বেশি ভালবাসতেন। সকালে ওঠায় তেমন স্বচ্ছন্দ নন। তাই রাত জেগে পড়ে গিয়েছেন সাম্য। আর তাতেই এসেছে সাফল্য। ভাল রেজাল্ট করার আত্মবিশ্বাস তো ছিলই, কিন্তু একেবারে মেরিট লিস্টে নাম উঠে আসবে, এতটা ভাবেননি। বাবা-মায়ের সাহচর্য পেয়েছেন আগাগোড়া। 

আগামী দিনে ডাক্তার হতে চায় সাম্যপ্রিয়। তাই এখন থেকেই উচ্চমাধ্যমিকের পড়া শুরু করেছেন। আরও অনেকদূর এগোতে হবে, তাই পড়াশোনায় লক্ষ্যস্থির করেছেন সাম্যপ্রিয়। 

৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল।  এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। সামান্য বেড়ে এবার মাধ্যমিকের পাসের হার হল ৮৬ দশমিক ৩১। এবারও কলকাতাকে টেক্কা দিল জেলার। পাশের হারে শীর্ষে রইল কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।  মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। 

 

এক নজরে মেরিট লিস্ট 

  • প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩)
  • দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল  (৬৯২)
  • তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল  (৬৯১)
  • তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১)
  • তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১)
  • চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)

    মাধ্যমিকের ফল প্রকাশিত । দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে। 
  •  


দেখে নিন আপনার রেজাল্ট  এখানে ক্লিক করে 

  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়,' ফের আক্রমণে মমতা

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget