এক্সপ্লোর

HS Exam 2024: অনলাইনে জমা দিতে উচ্চমাধ্য়মিকের প্র্যাক্টিক্যালের নম্বর, একগুচ্ছ নির্দেশিকা জারি সংসদের

Education News: বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে।

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam 2024) এবার বড়সড় বদল আনল সংসদ। অনলাইনে জমা দিতে হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার কথাও জানিয়েছে সংসদ। 

বড়সড় বদল: বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে। তার আগে আঞ্চলিক কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে প্রশ্নপত্র। নম্বর জমা দিতে হবে ৪ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। ব্যবহারিক পরীক্ষার নম্বর শুধুমাত্র অনলইন পদ্ধতিতেই জমা করা যাবে। এছাড়াও স্কুলগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সংসদ। 

নির্দেশিকায় বলা হয়েছে,

  • ১ ডিসেম্বর থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা। ১৫ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর নির্ধারিত ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দেওয়া হবে প্রশ্নপত্র।
  • মিউজিক এবং শরীরশিক্ষা সহ সব ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট স্কুল। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকই পরীক্ষা নিতে পারবেন এবং উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন।
  • যদি কোনও স্কুলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনও স্কুলের শিক্ষককে এই পরীক্ষা নেওয়ার জন্য নিয়োগ করা যাবে। ওই বিষয়ের শিক্ষকের সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সংসদের আঞ্চলিক কার্যলয় থেকে অনুমতি পত্র নিতে হবে।
  • উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষায় আগেই উত্তীর্ণ হলে ফের পরীক্ষা দেওয়ার দরকার নেই।
  • উত্তরপত্র মূল্যায়নের পর পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক।
  • ব্যবহারিক পরীক্ষার নম্বর আপাতত জমা দিতে হবে না সংসদে। সংসদের নির্দেশ না পাওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী বিদ্যালয়ের প্রধানের কাছে জমা রাখতে হবে।প্রয়োজন অনুযায়ী সংসদ ব্যবহারিক খাতা জমা নেবে।
  • ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর ও প্রজেক্টের নম্বর অনলাইনে জমা দিতে হবে।
  • এবছর প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি ভিন্ন।
  • কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা দিতে হবে।
  • প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর ও প্রজেক্টের নম্বরের কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক কার্যালয়ে এসে জমা করতে হবে না। কিন্তু স্কুলের প্রধান বা পরীক্ষককে অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
  • স্কুলগুলি অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় অনধিক দুই অঙ্কের নম্বর বসাতে পারবে। কোনও পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবে AB লিখতে হবে।
  • ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে কোনও তথ্যের জন্য স্কুলের প্রধান সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: Alipurduar News: পর্যটকদের জন্য নয়া ভাবনা, রেলের উদ্যোগে কোচ-রেস্টুরেন্টের সূচনা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget