এক্সপ্লোর

HS Exam : পাস করলে তবেই যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে, উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা সংসদের

HS Exam New Rule: আগের সিদ্ধান্ত বদল করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের (HS Exam) প্রতি সেমিস্টারেই থাকছে পাস-ফেল। আগের সিদ্ধান্ত বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাস করলেই তবে যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে। 

সিদ্ধান্ত বদলের পথে সংসদ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার।  রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, একটা সেমিস্টার পাস করলে তবেই পরবর্তী সেমিস্টারে বসতে পারবে সংশ্লিষ্ট পরীক্ষার্থী। এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, গুণগত মানের কথা ভেবে সিদ্ধান্ত বদলের ভাবনা নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ। 

নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে MCQ পদ্ধতিতে OMR শিটে। দ্বিতীয় সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনাত্মক প্রশ্ন। প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ে ২টি সিমেস্টারের পূর্ণমান হবে ৩৫ নম্বর করে। ৩০ নম্বরের হবে প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালবিহীন বিষয়ে সিমেস্টার পিছু পূর্ণমান হবে ৪০। প্রকল্পের জন্য বরাদ্দ ২০। একাদশ শ্রেণির পরীক্ষা হবে স্কুলেই। নিজের স্কুলে সংসদের রুটিন ও গাইডলাইন মেনে পরীক্ষা হবে। থাকছে না টেস্ট। একটি কমন অ্যাডমিট কার্ডেই হবে উচ্চমাধ্যমিকের সেমিস্টার। উচ্চমাধ্যমিকে প্রথম সিমেস্টার হবে দেড় ঘণ্টা। দ্বিতীয় বা চূড়ান্ত সিমেস্টার ২ ঘণ্টা। বর্তমানে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের ওপর হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেমিস্টারের স্বার্থে বদলে যাচ্ছে সিলেবাস। ১১ বছর পর উচ্চমাধ্যমিকের ৪৯টি বিষয়ের সিলেবাসের পরিবর্তন হল। কোনও কোনও বিষয়ে ৯০ শতাংশ বদলে গিয়েছে সিলেবাস। মূলত, কলা বিভাগে সিলেবাস বদল হয়েছে সবচেয়ে বেশি।

এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ৩০ শতাংশ নম্বর পেলেই পড়ুয়াকে উত্তীর্ণ বলে ধরা হবে। একটি সিমেস্টারে কম নম্বর পেলেও বসা যাবে দ্বিতীয় সেমিস্টারে। ২টি সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়ে হিসেব করা হবে পাস নম্বর।  গুণগত মানের কথা মাথায় রেখে এবার এই সিদ্ধান্ত বদলের কথা ভাবছে সংসদ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: North Bengal Weather: উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget