এক্সপ্লোর

Suvendu Adhikari: 'স্বামীজির মন্ত্রে এগিয়ে চলো, তোমার জন্য গর্বিত', উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃতকে ভিডিও কলে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিকে প্রথম আদৃত পালের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। দিলেন চিঠিও।

কলকাতা: উচ্চ মাধ্যমিকে পাসের হারে ছেলেদের টেক্কা মেয়েদের। প্রথম দশে ৬৪, ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ তম দিনে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত। ৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬।
অর্থাৎ, ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এদিন উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পালের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দিলেন চিঠিও। রাজ্যে শিক্ষার উন্নতি হোক, দাবি কৃতীর অভিভাবকদের। আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।                                                         

এদিন ভিডিও কলে উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল-কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'তুমি খুব ভাল রেজাল্ট করেছ। রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছ তুমি। আরও বড় হও। খুব ভাল থেকো। পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। আমি কয়েকদিনের মধ্যেই সচিবালয়ে ডাকব। তোমাদের সম্বর্ধনা দেব।' 

এরপর মা-বাবার সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রথমে বাবার সঙ্গে ভিডিও কলে কথোপকথনে তিনি বলেন, 'আপনার ছেলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে গর্বিত করেছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং এখনও শিক্ষা দফতর আমার কাছে আছে, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বামীজির চরৈবতি, চরৈবতি মন্ত্রে এগিয়ে চলুক আপনার ছেলে। মানুষের জন্য, সমাজের জন্য করুন, রাষ্ট্রের জন্য করুক। আমি ওকে একদিন ডাকব আমাদের সচিবালয়ে, সেখানে সম্বর্ধিত করব।'

এরপর মায়ের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। নমস্কার জানিয়ে তিনি বলেন, 'আপনার সুপুত্রের জন্য আমরা সকলে গর্বিত। খুব ভাল থাকবেন দিদি'। মুখ্যমন্ত্রীকে আদৃতর মা বলেন, 'আশীর্বাদ করবেন ও যেন ভাল মনের মানুষ হয়।' উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, 'ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ও স্বামীজির আশীর্বাদে ওঁর উপর বর্ষিত হোক'।  

আরও পড়ুন, 'মিশনের 'মানুষ তৈরির শিক্ষা'ই আমার ভিত', উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত জানালেন রুটিন-টিপস

এবার পাসের হার ৯১.২৩%।  উচ্চমাধ্যমিকে পাসের হারে ছেলেদের টেক্কা মেয়েদের। সবচেয়ে বেশি পাসের হার পূর মেদিনীপুরের, ৯৪.১৯%। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ৮ জন ছাত্রী এবং ৫৬ জন ছাত্র। এবারের ফলাফলে, মিশনের জয়জয়কার। প্রথম দশে থাকা ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের।  

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget