এক্সপ্লোর

WBBSE Class 10 Exam Update: ‘আপাতত হচ্ছে না মাধ্যমিক , পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ

১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল

কলকাতা: আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব’, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ।

বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের  পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এর আগে রাজ্যে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানানো হয়েছিল।প্রায় ১১ মাস পর  নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে বলে গত ১৯ এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে বলেও জানানো হয়। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষা দফতর ব্যাচ অনুসারে স্কুলগুলিতে পঠনপাঠন চালাচ্ছিল।  নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ রয়েছে। এরমধ্যে কোভিডজনিত পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে   স্কুলগুলি বন্ধ থাকবে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

এর আগে দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে আইসিএসই। তার আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষাগ্রহণ পরে নেওয়া হবে বলে জানিয়েছিল আইসিএসই।
গত ১৬ এপ্রিল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এরপর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়।

এর আগে, গত ১৪ এপ্রিল, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত করা হয়। ৪ মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। 

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget