এক্সপ্লোর

Bengal Election 2026 : 'ওঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন...', অভিষেকের নিশানায় কে ?

Rekha Patra : লোকসভা নির্বাচনে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে।

হিঙ্গলগঞ্জ : হিঙ্গলগঞ্জে দল তাঁকে প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছিল বিজেপি-র অন্দরেই। সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন একাংশ বিজেপি-র কর্মী-সমর্থক। প্রার্থী বদলের দাবি জানিয়েছেন তাঁরা। সেই রেখা পাত্রের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। হিঙ্গলগঞ্জের নেবুখালি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানের জনসভা থেকে তিনি বলেন, "এখানে যাকে বিজেপি প্রার্থী করেছে, তাঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালিকে, উত্তর ২৪ পরগনা জেলাকে, হিঙ্গলগঞ্জকে, হাসনাবাদকে যারা সারা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির যে কমপ্লেন তৈরি করেছিল, তার নেতৃত্বে যিনি ছিলেন, তাঁর নাম রেখা পাত্র। সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে দাঁড় করিয়েছে। এমন জবাব দিতে হবে...যারা মহিলাদের সম্মান-সম্ভ্রম-মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলেখেলা করেছে তাঁদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন।" 

গত লোকসভা ভোটে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে। সেখানে পরাজিত হলেও, বিধানসভা নির্বাচনে তাঁকে ফের হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়। কিন্তু রেখাকে প্রার্থী করায় তীব্র অসন্তোষ দেখা দেয় বিজেপি-র অন্দরে। সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান হিঙ্গলগঞ্জে দলের একাংশ কর্মী-সমর্থকরা। (West Bengal BJP) । সল্টলেকে বিজেপি-র কার্যালয়ে, দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান অনেকেই। তাঁরা স্লোগান তোলেন, 'রেখা পাত্রকে মানছি না, মানব না', 'হিঙ্গলগঞ্জের প্রার্থী পদ বাতিল করতে হবে, করতে হবে', 'দুর্ব্যবহারকারী, পরাজিত রেখা পাত্রকে চাইছি না, চাইছি না।' লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর রেখা কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ ওঠে। তাতেই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তোলেন অনেকে। West Bengal Election 2026

রেখাকে নিয়ে কেন অসন্তোষ, তা নিয়ে বিজেপি-র কর্মী-সমর্থকরা বলেন, “রেখা পাত্র সন্দেশখালি বিধানসভা এলাকার মানুষ। তিনি হিঙ্গলগঞ্জের বাসিন্দা নন। আমরা হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র কাউকে প্রার্থী চাইছি।” অন্য আর এক জন বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেখা পাত্রর হয়ে মাঠে ময়দানে নেমে লড়াই করি আমরা। ওঁকে জেতানোর চেষ্টা করি। দল হেরে যাওয়ার পর, আমাদের কর্মীরা আহত হন, অনেকের বিরুদ্ধে মামলা হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেই সময় ফোন করেও ওঁকে পাইনি। কোনও যোগাযোগ করা যায়নি ওঁর সঙ্গে।” Abhishek Banerjee TMC Rally

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget