এক্সপ্লোর

Election 2021 Snap Poll: বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন? কী বলছে জনতা?

Election 2021 Snap Poll Results: বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ করছে তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবির থেকে পাল্টা বলা হচ্ছে, পুরোটাই নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির কৌশল তৃণমূলের।

কলকাতা: বিজেপির কথায় কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ করছে তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবির থেকে পাল্টা বলা হচ্ছে, পুরোটাই নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির কৌশল তৃণমূলের।

কিন্তু সাধারণ মানুষ কী মনে করছে? তৃণমূলের অভিযোগের সারবত্তা রয়েছে কি না, তা নিয়ে কী মত আমআদমির? এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় সাধারণ মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে, এই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ কি সঠিক বলে মনে করেন?

৪৬ শতাংশ মানুষ মনে করছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে। ৩৭ শতাংশ মানুষের মতে, বিজেপির কথাতেই পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। বলতে পারব না, বলেছেন ১৭ শতাংশ মানুষ।

গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে কলকাতায় আনা হয় তৃণমূলনেত্রীকে। নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মমতা। বিরোধীরা পাল্টা নাটক করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়।

১০ মার্চ দিনভর মন্দিরে পুজো থেকে ধর্মানুষ্ঠান, নানা কাজে ব্যস্ত ছিলেন মমতা।  তারপর নন্দীগ্রাম থেকে হলদিয়া গিয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। তারপর নন্দীগ্রাম ফিরে আসেন। সেদিন নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার। 

কিন্তু, সন্ধেয় আচমকাই আঘাত পান মমতা। মাথায়, পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফেরেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী। তারপরই চক্রান্তের অভিযোগ তোলেন মমতা। যা নিয়ে শুরু হয় বিতর্ক। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন অনেকে। আসন্ন বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের ফলাফলের পাশাপাশি সকলের নজর থাকবে নন্দীগ্রামে। কারণ, পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে এবার সবচেয়ে হাইভোল্টেজ লড়াই। যে লড়াইয়ে একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি নিজের ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর তাঁর হেভিওয়েট প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। যিনি এক সময় মমতার অন্যতম সেনাপতি ছিলেন আর এবার লড়াই করবেন বিজেপির টিকিটে। বাম, কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মোর্চা এই কেন্দ্রে প্রার্থী করেছে মীনাক্ষি মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget