এক্সপ্লোর

ABP Cvoter Opinion Poll: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হওয়ায় লাভ হবে তৃণমূলের? কী বলছে C Voter-এর সমীক্ষা?

সন্দেশখালির ঘটনা তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কের ফাটল ধরাবে বলে মনে করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫১ শতাংশ মানুষ। আর ৩৭ শতাংশ মানুষ মনে করছেন এর ফলে ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না তৃণমূলের।

কলকাতা: পয়লা এপ্রিল থেকে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ থেকে বাড়িয়ে ১২০০ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় মহিলাদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্য়ে তৃতীয়বার ক্ষমতায় ফিরে, ভোটের প্রতিশ্রুতি মতো মহিলাদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা দেওয়ার প্রকল্প চালু করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ভাতা বৃদ্ধি হতেই সবুজ আবির উড়েছে প্রতিবাদের সন্দেশখালিতে। তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে নাচে গানে মেতেছিলেন সন্দেশখালির মহিলাদের একাংশ।

যদিও একুশের বিধানসভা ভোটেই এই প্রকল্প তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এই অবস্থায় মহিলা ভোট ব্যাঙ্ককে কাছে টানতে মোদি যখন 'লাখপতি দিদি' তৈরির 'গ্য়ারান্টি' দিচ্ছেন। রাজ্যে ক্ষমতায় এলে মাসে ৩ হাজার টাকা মহিলাদের দেওয়ার কথাও ইতিমধ্যে ঘোষণা করেছে বিজেপি।

 তারপরও সন্দেশখালির ঘটনা তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কের ফাটল ধরাবে বলে মনে করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫১ শতাংশ মানুষ। আর ৩৭ শতাংশ মানুষ মনে করছেন এর ফলে ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না তৃণমূলের। অন্যদিকে এই বিষয়ে কিছু বলতে পারবে না জানিয়েছেন ১২ শতাংশ মানুষ।

এপ্রসঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, আমরা বলছি কাজ দাও। এটা তৃণমূলের টাকা না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সরকার সেই টাকা দিচ্ছে। তৃণমূলকে হটান কাটমানিও বন্ধ হবে, আপনাদের হাতে কাজ যাবে,আর সঙ্গে এগুলো সব বজায় থাকবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এটা মানুষের দ্রারিদ্য নিয়ে, অভাব নিয়ে অত্যাচার, ব্ল্যাকমেলিং। কংগ্রেস ঘোষণা করেছে ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবেন ১ লক্ষ টাকা।

আরও পড়ুন:

ডিসক্লেমার: সি ভোটারের সমীক্ষা সম্পূর্ণ রূপে সঠিক প্রমাণিত হয়, কখনও আংশিক আবার কখনও আসল ফলের ঠিক উল্টোটাও হয়। তাই এই সমীক্ষায় ফল যাই হোক না কেন তাকে ধ্রুবসত্য মনে করার কোনও কারণ নেই। সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget