এক্সপ্লোর

Murshidabad News: আদালতের নির্দেশ, নতুন করে বড়ঞা বিডিও অফিসে বি-ফর্ম জমা দিল কংগ্রেস

গত মঙ্গলবার বড়ঞা ব্লক অফিস চত্বর থেকে দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস মহকুমা সভাপতির হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

মুর্শিদাবাদ: আদালতের (Calcutta High Court) নির্দেশে নতুন করে বড়ঞা বিডিও অফিসে বি-ফর্ম জমা দিল কংগ্রেস (Congress)। কান্দি (Kandi) থেকে পুলিশি পাহারায় বড়ঞা বিডিও অফিসে নিয়ে যাওয়া হয় কংগ্রেস (Congress) নেতৃত্বকে। বড়ঞা বিডিও অফিসে বি-ফর্ম জমা দেন কংগ্রেস নেতৃত্ব। গত মঙ্গলবার বড়ঞা ব্লক অফিস চত্বর থেকে দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস মহকুমা সভাপতির হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে কংগ্রেসের ব্লক সভাপতি এবং মহকুমা সভাপতি আক্রান্ত হন বলে অভিযোগ । প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকেই ব্লক অফিসের সামনে ঘর্মায় বসেন অধীর চৌধুরী। বুধবার হাইকোর্ট বড়ঞায় সিআরপিএফ এর উপস্থিতিতে ফর্ম-বি জমা নেওয়ার জন্য নির্দেশ দেন। 

গত ২০ জুন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বিডিও অফিসে পুলিশের সামনেই কংগ্রেস (Congress) নেতাদের মারধর করে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়া হয়। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে কংগ্রেস (Congress)। প্রতিবাদে বিডিও অফিসে (BDO Office) সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল (tmc)। 

বিডিও অফিস চত্বরেই ধাক্কাধাক্কি, হামলা, মারধর চলেছে। কংগ্রেস নেতার হাত থেকে ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। আর এই সবটাই হয় পুলিশের সামনে! রাজ্যজুড়ে হিংসার আবহে, আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে না পারায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ১০ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। 

সেদিনই মুর্শিদাবাদে বিডিও অফিসে দেখা গেল এই ছবি! মঙ্গলবার, বড়ঞায় বিডিও অফিসে প্রতীক জমা দিতে গিয়েছিলেন কংগ্রেসের মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা।                                             

পুলিশের সামনেই শুরু হয় ধাক্কাধাক্কি, মারধর, কেড়ে নেওয়া হয় ফর্মও। কপালে গুরুতর আঘাত লাগে কংগ্রেসের এক নেতার। ঘটনার প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী। গন্ডগোলের মধ্যে শেষমেশ প্রতীক জমাই দিতে পারেনি কংগ্রেস।                              

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget