এক্সপ্লোর

বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের কাছে দুটি ভোটার কার্ড থাকার দাবি বিরোধীদের, অভিযোগ এলে ব্যবস্থা, বলল নির্বাচন কমিশন

পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে দুটি ভোটার পরিচয়পত্র থাকার অভিযোগ করলেন ওই কেন্দ্রের আম আদমি পার্টি প্রার্থী অতিশি মারলেনা। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে, জানাল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে দুটি ভোটার পরিচয়পত্র থাকার যে দাবি তাঁর বিরোধীরা তুলেছেন, সে ব্যাপারে অভিযোগ এলে তদন্তের পর উচিতমত ব্যবস্থা নেওয়া হবে। জানাল নির্বাচন কমিশন। পূর্ব দিল্লি কেন্দ্রের আম আদমি পার্টি প্রার্থী অতিশি মারলেনা অভিযোগ করেছেন, গৌতমের একটি ভোটার কার্ড আছে রাজেন্দ্র নগর থেকে, অন্যটি করোল বাগ থেকে। এভাবে দুটি পরিচয়পত্র রাখা জনতার প্রতিনিধিত্ব আইনের বিরোধী। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার রণবীর সিংহ বলেছেন, সংবাদমাধ্যমে তাঁরা শুনেছেন, গৌতম গম্ভীরের নাম দুটি কেন্দ্রে ভোটার হিসেবে নথিবদ্ধ রয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনও অভিযোগ এখনও তাঁদের কাছে আসেনি। যদি তা আসে, তবে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যদিও গৌতম নিজে দুটি ভোটার কার্ড রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁর একটিই ভোটার কার্ড রয়েছে আর তার ঠিকানা রাজেন্দ্র নগর। ছোটবেলায় দাদু দিদিমার সঙ্গে করোল বাগের রামজস রোডে থাকতেন তিনি, তবে সেখান থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য কখনও আবেদন করেননি, তাঁর ভোটার কার্ডের ঠিকানাও সেখানকার নয়। এর আগেও অতিশি গৌতমের মনোনয়ন পত্র দাখিল করা নিয়ে আপত্তি তোলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget