এক্সপ্লোর

Adhir Choudhury: অধীর চৌধুরীর গাড়িতে লরির ধাক্কা ! প্রচার সেরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা

West Bengal Assembly Election 2026: কান্দির জীবন্তীর কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। কান্দি থেকে প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন কংগ্রেস প্রার্থী। কান্দি থানায় ফোন করেও সাহায্য মেলেনি, দাবি অধীরের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা। প্রচার সেরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর গাড়ি। একটুর জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লরির ধাক্কায় অধীর চৌধুরীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। কান্দির জীবন্তীর কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। কান্দি থেকে প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন কংগ্রেস প্রার্থী। কান্দি থানায় ফোন করেও সাহায্য মেলেনি, দাবি অধীর চৌধুরীর। ষড়যন্ত্রের সন্দেহ করছে কংগ্রেস। তাদের দাবি, অধীর চৌধুরীকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, অধীর চৌধুরীর দেহরক্ষী ও একাধিক নিরাপত্তা কর্মী আহত হয়েছে এই দুর্ঘটনায়। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল অধীর চৌধুরীর এসকর্ট কার। 

কান্দি থেকে রাজ্য সড়ক ধরে বহরমপুরের দিকে আসছিল অধীর চৌধুরীর কনভয়। বহরমপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জীবন্তীর কাছে অধীর চৌধুরীর কনভয়ে প্রথম যে গাড়িটি ছিল, সেখানে সাইড থেকে এসে একটি ট্রাক ধাক্কা মারে। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান অধীর চৌধুরী। কীভাবে তাঁর কনভয়ে একটি ট্রাক ওভাবে পাশ থেকে এসে ঢুকে পড়ল এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই দুর্ঘটনার পর কান্দি থানার পুলিশ দেরিতে এসেছে বলে অভিযোগ করা হয়েছে অধীর চৌধুরীর তরফে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। কীভাবে ওই ট্রাকটি কনভয়ের মাঝে ঢুকে পড়ল, আচমকাই ঢুকে গিয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল - সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। 

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা থাকা কনভয়ে কীভাবে আচমকা একটি ট্রাক ঢুকে পড়ল, সেই প্রশ্নই উঠছে বারবার। কংগ্রেসের তরফে অভিযোগ, অধীর চৌধুরী যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, ফ্রি-ভাবে প্রচার করতে না পারেন, সেই জন্য শাসক দলের তরফে এভাবে বাধা দেওয়া হচ্ছে। তবে কোনওভাবেই অধীর চৌধুরীকে আটকানো যাবে না। আজকের ঘটনাকে শুধু দুর্ঘটনা বলে মেনে নিচ্ছে না কংগ্রেস। সরাসরি মুখ্যমন্ত্রী এবং তাঁর লেজুড়রা এভাবে বাধা দিচ্ছে বলে তোপ দেগেছে কংগ্রেস। এই ঘটনায় রাতের মধ্যে তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনার পরই ট্রাকের চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। ওই ট্রাকচালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাকের গতিবিধি কী ছিল, কীভাবে তা কনভয়ে ঢুকে পড়ল, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় জেলা কংগ্রেস অভিযোগ করেছে ষড়যন্ত্রের, এর সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget