এক্সপ্লোর

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। এবার তার চেয়েও বেশি আসন পেতে পারে মোদি-অমিত শাহের দল।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি। এখনও চলছে এবারের লোকসভা নির্বাচনের ভোটগণনা। সাড়ে তিনশোর কাছাকাছি আসন নিয়ে ফের জয় পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একাই তিনশোর কাছাকাছি আসন পেতে চলেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। এবার তার চেয়েও বেশি আসন পেতে পারে মোদি-অমিত শাহের দল। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরু ১৯৫১-৫২ সালের লোকসভা নির্বাচনে তিন-চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন চলেছিল ১৯৫১ সালের অক্টোবর থেকে ১৯৫২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি পেয়েছিল কংগ্রেস। ১৯৫৭ এবং ১৯৬২ সালের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস। দ্বিতীয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩৭১টি আসন। ১৯৬২ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৬১টি আসন। ১৯৬৭ সালের নির্বাচনে নেহরুর মেয়ে ইন্দিরার নেতৃত্বে ৫২০টি আসনের মধ্যে ২৮৩টি পেয়েছিল কংগ্রেস। সেবারই প্রথম লোকসভা নির্বাচনে জয় পান ইন্দিরা। ১৯৭১ সালের নির্বাচনে ৩৫২টি আসন নিয়ে ক্ষমতায় ফেরেন ইন্দিরা। এবার মোদিও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরপর দু’বার লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়তে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget