এক্সপ্লোর

Election Result 2024:গণনার মুহূর্তেও সৌজন্য, আলিপুরদুয়ারের মিডিয়া সেন্টারে পাশাপাশি বসে ৩ প্রার্থী

Alipurduar Constituency: গণনার চূড়ান্ত মুহূর্তগুলি পাশাপাশি বসে দেখলে তিন প্রার্থী। নজর রাখলেন টিভির পর্দায়। মুখে হাসি সকলের। ভোটযুদ্ধের আঁচ থাকলেও সৌজন্যের মেজাজ টাল খেল না একচুলও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: একদিকে যখন বসিরহাটে (Basirhat BJP Candidate Rekha Patra) বিজেপি প্রার্থী রেখা পাত্রের গাড়ি ধাওয়ার অভিযোগ, তখনই অন্য দিকে সৌজন্যের রাজনীতির ছবি দেখল আলিপুরদুয়ার (Alipurduar Political Courtesy)। সেখানে গণনার চূড়ান্ত মুহূর্তগুলি পাশাপাশি বসে দেখলে তিন প্রার্থী। নজর রাখলেন টিভির পর্দায়। মুখে হাসি সকলের। ভোটযুদ্ধের আঁচ থাকলেও সৌজন্যের মেজাজ টাল খেল না একচুলও।

যা ঘটল...
রাজ্য তথা দেশের বাকি কেন্দ্রগুলির মতো উত্তরবঙ্গের এই কেন্দ্রেরও ভাগ্য নির্ধারণ আজ। তার মধ্যে তিন প্রতিপক্ষ, অর্থাৎ বিজেপির মনোজ টিগ্গা, তৃণমূলের প্রকাশ চিক বরাইক এবং বাম-কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী মিলি ওরাঁও-কে দেখা গেল এক সঙ্গে। গণনার মাঝে সর্বভারতীয় ভোটগণনার উপর নজর রাখতে কেন্দ্র থেকে বেরিয়ে এলেন তিন জন। গণনাকেন্দ্রের বাইরে মিডিয়া সেন্টারে বসে পাশাপাশি বসেই নজর রাখলেন টিভির পর্দায়। হাসিমুখে কথাও হলো নিজেদের মধ্যে। প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে, তখনকার হিসেব অনুযায়ী আলিপুরদুয়র কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। গণনা শেষে তাঁর মুখের হাসি চওড়া হবে নাকি শেষ হাসি অন্য কেউ হাসবে, সেটার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা জরুরি। কিন্তু ভোটগণনার সময় যে তাঁঁদের মধ্যে কোনও উত্তেজনা বা অসৌজন্যের মেজাজ নেই, সেটা স্পষ্ট। দক্ষিণবঙ্গের এক কেন্দ্রে যখন রেখা পাত্রের গাড়ি ধাওয়া ঘিরে তুমুল আলোড়ন চলছে, তখন উত্তরবঙ্গের কেন্দ্রের এই ছবি নিঃসন্দেহে সৌজন্যের আমেজ তৈরি করেছে।

আলিপুরদুয়ার আসন নিয়ে...
পশ্চিমবঙ্গে যে ৪২টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার আসনটি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। সাতটি বিধানসভা কেন্দ্র এর আওতায় রয়েছে।২০১৯ সালের নির্বাচনে জয়ী জন বার্লাকে প্রার্থী না করে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে এই লোকসভা আসন থেকে এবার প্রার্থী করেছে বিজেপি। এই নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। প্রার্থী তালিকায় মনোজের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন বার্লা। জানিয়েছিলেন, তাঁর জন্যই টিকিট পাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরে অবশ্য সুর নরম করেন। অন্য দিকে, গত ১০ মার্চ, জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল। সেখানে দেখা যায়, আলিপুরদুয়ার থেকে প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে তারা। বামফ্রন্ট আবার, অন্দরের দরকষাকষির পর এই আসনে আরএসপির প্রার্থী মিলি ওরাওঁ-কে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। চা বাগানের সমস্যা এখানে ভোটের অন্য়তম বড় ইস্যু হতে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget