এক্সপ্লোর

Amit Shah: TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ

WB Election 2026: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার 'চার্জশিট' পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলকাতা: ভোটের দামামা বাজতেই ময়দানে হেভিওয়েটরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-এর পর এবার রাজ্যে এলেন অমিত শাহ। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করেন তিনি। এই চার্জশিট পেশ করার আগে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিত শাহ জানান, তৃণমূল যতই বলুক এই চার্জশিট বিজেপির চার্জশিট, কিন্তু এটা আসলে বাংলার মানুষের চার্জশিট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে এই চার্জশিট। তিনি জানান, 'তৃণমূল সরকারের ১৫ বছরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই ৩৫ পাতার চার্জশিট।' 

সাংবাদিক বৈঠক থেকে বাংলার মানুষকে বার্তা দেন, ' এই ভোটে বাংলার মানুষকে ঠিক করতে হবে। ভয়-কে বেছে নেবেন নাকি ভরসা-কে বেছে নেবেন। ভয়ের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেভাবেই বাংলাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এবারের ভোট এটাই। ১৫ বছরে ভয়, দুর্নীতি, মিথ্যা, হিংসার রাজনীতি করে নতুন রাজনীতি তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও সরকারের কাজ জনগণের কল্যাণের জন্য হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস মিথ্যা, ভয় ও হিংসার রাজনীতির জন্য সরকারের আসে।''

তিনি আরও জানান, ' এই যে চার্জশিট, এটা তৃণমূলের দুর্নীতির চার্জশিট। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সিন্ডিকেট রাজ্যে পরিণত করে বাংলার মানুষদের শোষণ করার কাহিনী এটা।' পাশাপাশি তৃণমূলের পঞ্চ বিপর্যয় নিয়েও মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, ' এখানে ঘুষখোরদের সুরক্ষা দেওয়া হয়। দুর্নীতি এখানে একটা রাজনৈতিক রূপ নিয়েছে। কাটমানি নেওয়া এখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া, এই সরকারের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।   

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন'। ভোট এলেই কখনও পা ভেঙে যায়, কখনও অসুস্থ হয়ে পড়েন। ভোটের সময়ই কোনও না কোনও শারীরিক সমস্যার কথা তুলে ধরে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন তিনি। তবে এবারের ভোটে এই কৌশল কাজ করবে না, জানালেন অমিত শাহ।  

অনুপ্রবেশ নিয়েও কটাক্ষ করেন শাহ। বলেন, 'এত অনুপ্রবেশকারী ঢুকছে, মমতার সরকার কি ঘুমোচ্ছে? উনি প্রশ্ন করেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কিছু করতে পারবে, যখন আপনি সীমান্তে বেড়া লাগাতে অনুমতি দেবেন।' তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে অনুপ্রবেশ নিয়ে সমস্যা সমাধান করে দেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
Amit Shah: TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ
TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ
ABP Maha Yuddha: 'বিচার কেবল ক্ষমতাবানদের, সাধারণ হলে পাওয়া যায় না, অভয়ার মা-বাবা এটাই ভেবেছেন হয়তো', মহাযুদ্ধ অনুষ্ঠানে বললেন শান্তা দত্ত দে
'বিচার কেবল ক্ষমতাবানদের, সাধারণ হলে পাওয়া যায় না, অভয়ার মা-বাবা এটাই ভেবেছেন হয়তো', মহাযুদ্ধ অনুষ্ঠানে বললেন শান্তা দত্ত দে
West Bengal SIR : 'SIR প্রত্যাহার করতে হবে', ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে; পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি
West Bengal SIR : 'SIR প্রত্যাহার করতে হবে', ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে; পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি
Advertisement

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget