এক্সপ্লোর

Anubrata Mondal : রামনবমীর পর এবার হনুমানজয়ন্তীও? মিছিল থেকে কী বার্তা অনুব্রতর?

রামনবমী পালনে এ রাজ্যে একতরফা ভাবে বিজেপিরই আধিপত্য় বেশি ছিল । কিন্তু গত কয়েক বছরে রাম-রাজনীতিতে টক্কর দিlতে নেমেছে তৃণমূলও।

বীরভূম : কেউ পুজো করলেন, কেউ মিছিল করলেন, কেউ আবার লাঠি খেললেন। রামনবমীতে পথে নামলেন তৃণমূল-বিজেপি দুই দলের নেতারাই। ভোটের মুখে রামভক্তি কার্যত তুঙ্গে। আর এদিনই লাল মাটির জেলায় রামনবমীর মিছিল করলেন অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের অন্য়ান্য় প্রান্তেও রাম নবমী পালন নতুন নয়! কিন্তু ভোটের আবহে রামভক্তিতে যেন এ-ওকে টেক্কা দিতেই ব্যস্ত রইল। 
রাম পুজোয় রাজনীতিবিদদের অংশগ্রহণ-পথে নামা-রাম ভক্তিও তুঙ্গে উঠল। সালটা ২০১৭। সেই প্রথমবার একটি সংগঠনের নেতৃত্বে রামনবমীর দিন কলকাতায় ৬টা মিছিল বেরোয়। রাজ্যের ১৭৫টা জায়গায় ধুমধাম করে রামনবমী পালন হয় । শুরুতে রামনবমী পালনে এ রাজ্যে একতরফা ভাবে বিজেপিরই আধিপত্য় বেশি ছিল । কিন্তু গত কয়েক বছরে রাম-রাজনীতিতে টক্কর দিlতে নেমেছে তৃণমূলও।

এদিন রাস্তায় নেমে অনুব্রত মণ্ডল বললেন, রাম তো সবার। 'রামকে সবাই ভালবাসে, আমরাও ভালবাসি। আমরা তো রাম নবমী মানি। হনুমান জয়ন্তীও হতে পারে। সে-ও তো দেবতা। কিছু আলাদা বার্তা নেই। সম্প্রীতির বার্তা। আর ২৩০ থেকে ২৩৫ বার্তা। ' বললেন অনুব্রত। 

তৃণমূল নেতা অতীন ঘোষ বললেন, 'এখানে কার্তিক মান্না, সুমন সিং আছেন আবার আনোয়ার খান আছেন। হিন্দু মুসলমান সবাই মিলে, সব ধর্মের মানুষ মিলে এই রামনবমীর ‍র‍্যালিতে অংশগ্রহণ করে।'                      

বাংলায় রাম-ঐতিহ্য যতটুকুই থাকুক, সেই রঘু কূলপতি রাম বরাবরই ছিলেন শা ন্ত-স্নিগ্ধ। তাঁর দু পাশে সীতা, লক্ষ্মণ, সামনে ভক্ত হনুমান। ঘরোয়া মেজাজের, কোমলমতি, শান্ত, প্রজাপালক রাজা রামকেই বরাবর চিনে এসেছে বাংলা। কিন্তু গোবলয়ের মতো এখন পশ্চিমবঙ্গেও রামকে ঘিরে রাজনৈতিক যুদ্ধ।       

ভোটের মুখে, রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর! রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল  জঙ্গিপুর। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, কিছুই বাদ গেল না। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হল বিশাল পুলিশ। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জেলা প্রশাসন সূত্রে খবর, অশান্তি যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, তারজন্য মুর্শিদাবাদ জেলা জুড়েই পুলিশকে অ্যালার্ট করা হয়েছে। এই ঘটনায় রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget