এক্সপ্লোর

Babul Surpiyo on Election Results: ১৫ বছর কোনও কাজ করেননি, আজ অরূপ বিশ্বাসের টেনশনের দিন: বাবুল সুপ্রিয়

অন্যদিকে ফলাফল নিয়ে প্রশ্নে বাবুলের স্পষ্ট উত্তর, "আমার কেন টেনশন হবে, ১৫ বছর ধরে ভোট লুঠ করেছেন অরূপ বিশ্বাস আজ উনি টেনশন করবেন।"

কলকাতা: জয় নিয়ে আত্মবিশ্বাসী বাবুল। গণনার দিন সকাল সকাল পৌঁছে গেলেন টালিগঞ্জের গণনা কেন্দ্রে। জানালেন "একেবারেই টেনশন হচ্ছে না, টেনশন হবে বিরোধী প্রার্থী তৃণমূলের অরূপ বিশ্বাসের।" এদিন এবিপি আনন্দকে তিনি বলেন, "প্রত্যেককটা ছেলে ভোর থেকে এখানে কাজ করছে, আমি দেখতে এসেছি ওরা ঠিক মতো কাগজ পেল কিনা। টিফিনের ব্যবস্থা হল কিনা। ২০১৪ থেকেই আমি এটা করে এসেছি। আজও সবার সঙ্গে দেখা করতে এসেছি।"

অন্যদিকে ফলাফল নিয়ে প্রশ্নে বাবুলের স্পষ্ট উত্তর, "আমার কেন টেনশন হবে, ১৫ বছর ধরে ভোট লুঠ করেছেন, অরূপ বিশ্বাস আজ উনি টেনশন করবেন।"

এদিন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "১৫ বছর কোনও কাজ করেননি। হাত জোড় করে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন। টালিগঞ্জ জুড়ে বস্তি, জলের কষ্ট, একের পর এক সমস্যা, এতদিন কাজ হয়নি। এবার এই কাজগুলো আমি করব।"

উল্লেখ্য ৯.৪৫ এ পাওয়া খবর অনুযায়ী টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। পাশাপাশি চার নম্বর রাউন্ডের বাবুল সুপ্রিয়কে পেছনে ফেলে  শেষে সাড়ে ১২ হাজার ভোটে গিয়েছেন অরূপ বিশ্বাস। 

২০০৬ থেকে পরপর বিধানসভা নির্বাচনে জিতেছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। এবারও নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ান তিনি। নিজের চেনা কেন্দ্র হলেও প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। প্রতিদিন নিয়ম করে প্রচার সেরেছেন।

দক্ষিণ ২৪ পরগনার হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। যুদ্ধের ময়দানে দুই যুযুধান। এই বিধানসভায় এবারের তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। মুখোমুখি লড়াই-এ বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে লড়েছেন সিপিআইএমের দেবদূত ঘোষ।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। তাঁর ঝুলিতে ছিল ৯০ হাজার ৬০৩টি ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget