এক্সপ্লোর

Arvind Kejriwal Bail: ভোটের আগে স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের, পেলেন অন্তর্বর্তী জামিন

Arvind Kejriwal Bail : অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। ১ জুন পর্যন্ত জামিন মঞ্জুর।

দিল্লি : লোকসভা ভোটের আগে বড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal)। শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। তিন সপ্তাহের জন্য তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে ২ জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আগামী ২৫ মে নির্বাচন দিল্লির সাতটি লোকসভা আসনে। তার আগে জামিনে মুক্তি পাওয়ায় দলের হয়ে প্রচার করতে আর কোনও বাধা রইল না আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। (Delhi excise policy case)  

শুক্রবার সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তাঁকে পাঁচ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানান। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়ে ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয় আদালত। 

আরও পড়ুন: Fatehpur Sikri Dargah: ফতেপুর সিক্রির দরগার নিচে কামাখ্যার মন্দির! মামলা দায়ের করে দাবি আইনজীবীর

আজ সর্বোচ্চ আদালতে নির্বাচন গ্রাউন্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। উল্টোদিকে এই ধরনের কোনও পথ নেই বলে আদালতে সওয়াল করে আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবীরা। এর জবাবে সুপ্রিম কোর্ট ইডিকে জানায়, কেজরিওয়ালকে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হলে খুব একটা কিছু তফাত হবে না। 

আদালতে জামিনের আবেদনের শুনানির সময় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেরি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। তারা জানতে চায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২০২২ সালের আগস্ট মাসে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করলে কেন এই বছরের মার্চে গ্রেফতার করা হয়েছে?

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর আদালতে তোলা হলে তাঁকে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। 

আরও পড়ুন: Election 2024: 'করিডোরের ভিডিও দেখান', মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্যপালকে 'চ্যালেঞ্জ' অভিষেকের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget