এক্সপ্লোর

Fatehpur Sikri Dargah: ফতেপুর সিক্রির দরগার নিচে কামাখ্যার মন্দির! মামলা দায়ের করে দাবি আইনজীবীর

Fatehpur Sikri dargah Case: আগ্রার ফতেপুর সিক্রির সেলিম চিস্তির দরগার নিচে মা কামাখ্যার মন্দির আছে বলে জানিয়ে আদালতে মামলা করলেন অজয় প্রতাপ সিং নামে এক আইনজীবী। বিচারক মামলাটি গ্রহণ করেছেন।

আগ্রা: অযোধ্যা, বারাণসীর ও মথুরার পর এবার ফতেপুর সিক্রি (Fatehpur Sikri dargah Case)। সেখানে অবস্থিত সেলিম চিস্তির দরগার (Dargah of Salim Chishti) নিচে হিন্দু দেবী মা কামাখ্যার মন্দির (Kamakhya temple) রয়েছে বলে দাবি জানিয়ে আদালতে মামলা করলেন এক আইনজীবী। আগ্রার (Agra) একটি দেওয়ানি আদালত অজয় প্রতাপ সিং নামে ওই আইনজীবীর দায়ের করা মামলাটি গ্রহণ করেছে।

এপ্রসঙ্গে ওই আইনজীবী জানান, ফতেপুর সিক্রিতে থাকা সেলিম চিস্তির দরগাটি আসলে মা কামাখ্যার মন্দির ছিল। আর তার পাশে থাকা মসজিদটি তৈরি হয়েছে মন্দির চত্বরেই। বর্তমানে বিতর্কিত ওই জমিটি আর্কিলজিক্যাল অফ ইন্ডিয়ার পর্যবেক্ষণে রয়েছে।

ফতেপুর সিক্রি যে মোগল সম্রাট আকবর তৈরি করেছিলেন সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে অজয় প্রতাপ সিং নামে ওই আইনজীবী আরও দাবি করেছেন, বাবরনামাতে ওই জায়গার নাম সিক্রি বা বিজয়পুর সিক্রি বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি ওই জায়গার অতীতের ঐতিহ্যের কথাই মনে করিয়ে দেয়। নিজের দাবির স্বপক্ষে পুরাতত্ত্ব বিভাগের পেশ করা রিপোর্টের কথাও উল্লেখ করেন তিনি। এপ্রসঙ্গে প্রাক্তন সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট ডিবি শর্মা যে ওই বিতর্কিত জমিতে খনন কার্য চালিয়ে ছিলেন তার কথা জানান। ওই খনন কার্যের সময় দরগা চত্বরের বিভিন্ন জায়গায় যীশুখ্রিস্টের জন্মের হাজার বছর পরে তৈরি হওয়া হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি পাওয়া গেছে বলে দাবি করেন। পাশাপাশি বিট্রিশ অফিসার ই বি হাউওয়েলও যে বিতর্কিত ওই জমির দেওয়াল এবং ছাদ হিন্দু পুরাকীর্তির উদাহরণ বলে উল্লেখ করেছিলেন সেই প্রসঙ্গ টেনে আনেন।

ঐতিহাসিক উদাহরণে কথা উল্লেখ করে অজয় প্রতাপ সিংয়ের দাবি, খানওয়া যুদ্ধের সময় সিক্রির রাজা রাও মহাদেব ওই স্থানে থাকা মন্দির থেকে নিরাপত্তার জন্য মা কামাখ্যার মূর্তিটি সরিয়ে নিয়ে গেছিলেন গাজিপুরে। তারপর থেকেই মন্দিরটির পরিচয় পরিবর্তন হতে শুরু করে। আইন অনুযায়ী, যদি কোনও পরিকাঠামো মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে তার প্রকৃতি পরিবর্তন করা যায় না।

অজয় প্রতাপ সিংয়ের দায়ের করা মামলাটি গ্রহণ করে ইতিমধ্যে নোটিস জারি করার নির্দেশ দিয়েছেন আগ্রার দেওয়ানি আদালতের বিচারক মৃত্যুঞ্জয় শ্রীবাস্তব। ওই আইনজীবী ছাড়াও এই মামলাটির বাদী পক্ষে রয়েছে অষ্ঠান মাতা কামাখ্যা, আর্য সংস্কৃতি সংরক্ষণ ট্রাস্ট, যোগেশ্বর শ্রী কৃষ্ণ সাংস্কৃতিক গবেষণা ইনস্টিটিউট ট্রাস্ট ও ক্ষত্রিয় শক্তিপীঠ বিকাশ ট্রাস্ট। অন্যদিকে বিবাদী পক্ষে রয়েছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল বোর্ড এবং সেলিম চিস্তি দরগা ও জামা মসজিদের ম্যানেজমেন্ট কমিটি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও অজয় প্রতাপ সিং জামা মসজিদের সিঁড়ির নিচে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পুঁতে রাখা রয়েছে বলে দাবি জানিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rahul Gandhi: 'প্রথমবার মানুষের সামনে আম্বানি, আদানির নাম নিলেন, একটু ভয় পেয়েছেন কী ?' প্রধানমন্ত্রীকে পাল্টা রাহুলের

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget