এক্সপ্লোর

Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...

West Bengal Election 2026 : পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থিতালিকা প্রকাশিত হবে ইদের পর। দিনকয়েক আগে এমনই জানা গিয়েছিল।

কলকাতা : কবে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে ? তা নিয়ে চর্চা চলছেই রাজ্য রাজনীতিতে। এই আবহে এবার পশ্চিমবঙ্গের AICC-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর জানিয়ে দিলেন, আজ বেশি রাতে বা কাল সকালের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে, ২৯৪টি আসনেই প্রার্থী দেবে দল। দলীয় বৈঠকের পর একথা জানান তিনি।

কী বললেন গুলাম আহমেদ মীর ?

গুলাম আহমেদ মীর বলেন, "৮টি আসন বাদ দিয়ে...যেগুলির অনুমোদনের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাই-কমান্ড। বাকি আসনগুলি আমরা আজ চূড়ান্ত করে ফেলেছি। আজ বেশি রাতে বা কাল সকালের মধ্যে ঘোষিত হবে AICC-র তরফে। যেমনটা আমাদের দলীয় কর্মীদের ইচ্ছা ছিল, ২৯৪ আসনেই প্রার্থী থাকবে কংগ্রেসের। পুরো শক্তি নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে আমরা অংশ নেব।"

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হবে ইদের পর। দিনকয়েক আগে এমনই জানা গিয়েছিল। প্রসঙ্গত, ১৫ মার্চ পশ্চিমবঙ্গে বিধানভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরের দিনই রাজ্যের ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। ওই দিনই প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্টও। অন্যদিকে, মঙ্গলবার তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। এরপরও পরের দফায় বাম-বিজেপি আরও আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেই নিরিখে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হবে সবচেয়ে শেষে। বামেদের হাত ছেড়ে রাজ্যে এবার একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিধানসভা ভোটে অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হতে পারেন।

অধীর রঞ্জন চৌধুরী নিজেই অবশ্য দিনকয়েক আগে বলেছিলেন, 'পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে। পার্টির আমি সৈনিক একটা, কী করব। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম। আমি তো বাইরের কেউ ছিলাম না। বহরমপুরেরই এমপি ছিলাম। বহরমপুরের এমপি- র মধ্যে বহরমপুরটাও তো ছিল। অতএব আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। অস্বস্তি তো একটা লাগবেই। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি। এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি। হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেটা চাইছে। আমি পার্টি ম্যান। পার্টি আমাকে যেখানে বলবে, সেখানে যেতে হবে, এটাই আমি জানি।'    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget