এক্সপ্লোর

Kolkata News : বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR, একবালপুরের ঘটনায় গ্রেফতার ৯

TMC-BJP Tussle : সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর ধারা রয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : একবালপুরের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল-বিজেপি সংঘাতে রণক্ষেত্রের চেহারা নেয় একবালপুর। ঘটনায় ধৃতদের মধ্যে ৫ জন বিজেপি কর্মী ও ৪ জন তৃণমূল কর্মী রয়েছে। একবালপুর কাণ্ডে মোট ৩টি FIR দায়ের করা হয়েছে। এরমধ্যে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR হয়েছে। পুলিশকর্মীর বডি ক্যাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর ধারা রয়েছে।

তারসঙ্গে এক পুলিশকর্মীর বডি-ক্যাম ছিনতাই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশকর্মীর কাছ থেকে সার্ভিল রিভলভার, অর্থাৎ সরকারি বন্দুক ছিনতাই করার চেষ্টা করা হয় বলে অভিযোগও উঠেছে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় ৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এরকম একাধিক গুরুত্বপূর্ণ ধারা রয়েছে।

তৃণমূল-বিজেপি সংঘাতে একবালপুরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং সহ কয়েকজন বিজেপি কর্মী। রাকেশ সিং বলেন, "২০০ লোক মিলে 'মিনি পাকিস্তান জিন্দাবাদ' 'মিনি পাকিস্তান জিন্দাবাদ' করছে। আমিও ওখানে হেনস্থা হয়েছি।" পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা বাবলু করিম বলেন,
"প্রার্থী রাকেশ সিং পৌঁছনোর আগে যে বক্তা ছিল, সে নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়।"

ধস্তাধস্তি। মারামারি। রক্তপাত। সোমবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এরকমই রণক্ষেত্রের চেহারা নেয় একবালপুরের হুসেন শাহ রোড। দুই দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে সৃষ্টি হয় ধুন্ধুমারকাণ্ড। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধেয় হুসেন শাহ রোডে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের পথসভাকে কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন সেখানে এসে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধেও সরব হন বিজেপি প্রার্থী রাকেশ সিং। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ খেপে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে যুযুধান দু'পক্ষকে। ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের DC পোর্ট হরেকৃষ্ণ পাই বলেন, "দু'টো গ্রুপ এখানে ছিল, দুই বিপক্ষ পার্টি। অনেকবার বোঝানো হয়েছিল, রাস্তা ফাঁকা করতে বলা হয়েছিল। অনেকবার বলা সত্ত্বেও ওরা রাজি হল না। তখন পরিস্থিতি হাতের বাইরে যাবে মনে করে আমাদের কিছুটা বলপ্রয়োগ করে দু'পক্ষকে ছত্রভঙ্গ করতে হয়েছে।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget