এক্সপ্লোর

ভবানীপুরে দাঁড়িয়েই মমতাকে হারানোর ডাক দিলেন অমিত শাহ

কলকাতা: মমতার গড় ভবানীপুরে দাঁড়িয়েই এবার মমতাকে হারানোর ডাক দিলেন অমিত শাহ। শনিবার দক্ষিণ কলকাতায় ভোট। তার আগে ভোট প্রচারের সভার জন্য তৃণমূলনেত্রীর কেন্দ্র ভবানীপুরকেই বেছে নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেন, আপনাদের বলছি, একটা সিট আমাদের দিন। ভবানীপুর দিন। তাতেই পরিবর্তন হয়ে যাবে। সেখানে দাঁড়িয়েই উড়ালপুল বিপর্যয় থেকে সিন্ডিকেটের মতো ইস্যুতে মমতার সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, উড়ালপুল ভেঙে পড়ল, মমতা বলছে সিপিএম শুরু করেছে। ৫ বছরে আপনি কী করলেন। ৭ বার রিভিউ করেছেন। কাজ করেছেন আপনার সিন্ডিকেটের লোকেরা। শুধু ভবানীপুরই নয়। এর আগে সরিষার সভাতেও পোস্তায় উড়ালপুল ভেঙে ফেলার প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ। সারদা থেকে নারদের মতো দুর্নীতির টাটকা ইস্যুকেও তণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছেন মোদীর সেনাপতি। বলেন, মা-মাটি-মানুষের স্লোগান এখন ভয়-ভুখ-ভ্রষ্টাচার। সারদা-নারদা নিয়ে জবাব দিন মমতা। পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শ্রীরামপুরের সভা থেকে তৃণমূলনেত্রী বলেছেন, বিজেপির আনআইডেন্টিফায়েড সোর্স থেকে ২১০০ কোটি টাকা পেয়েছে। তোমরা সারদা সারদা করছ। যদিও, বিজেপি-মমতার এই লড়াই আসলে লোক দেখানো বলেই দাবি বাম-কংগ্রেস জোটের। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী বলেন, দু’জনে লড়ছেন। মোদী-মমতা। সাজানো লড়াই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও মোদী-মমতা আঁতাঁতের অভিযোগ তোলেন। বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। জোটের দাবি, বারবার রাজ্যে প্রচারে এসে মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী আসলে মমতার সুবিধা করে দিতে চাইছেন। কারণ, বিজেপি জোটের ভোট কাটতে পারলে, আদতে তৃণমূলই লাভবান হবে। সেইসঙ্গে মোদীর সঙ্গে আঁতাঁতের অভিযোগ খণ্ডন করার সুযোগও পেয়ে যাবেন তৃণমূলনেত্রী। আর এই কৌশলের পাল্টা হিসাবেই মোদী-মমতা আঁতাঁতের দাবিকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন সনিয়া-রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget