এক্সপ্লোর

আমাকে নজরবন্দি করার ক্ষমতা কারও নেই! কমিশনকে থোড়াই কেয়ার অনুব্রতর

বীরভূম: কমিশনকে ফের ‘চ্যালেঞ্জ’ অনুব্রতর। শুধু মুখের কথা নয়, কাজেও তা করে দেখালেন অনুব্রত মণ্ডল। তাঁকে নজরবন্দি করেছে কমিশন। নিজের বিধানসভা কেন্দ্র বোলপুরের বাইরে যেতে পারবেন না, এমন নির্দেশও জারি রয়েছে। কিন্তু কোনও কিছুকেই যে, তিনি কেয়ার করেন না, রবিবার ফের বুঝিয়ে দিলেন অনুব্রত। নজরদারি চালাতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হল ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। অনুব্রত দাপিয়ে বেড়ালেন। আর তাঁকে নজরবন্দির দায়িত্ব যাঁর, সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট তারক মল্লিক বাড়ির বাইরে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে রইলেন অসহায়ের মতো! ঘড়ির কাঁটায় সাড়ে ১০টা। বাড়ি থেকে সপার্ষদে মোটরবাইকে চেপে ভোট দিতে বেরোলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। পিছনের গাড়িতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু, সরু গলি হওয়ায় ভোটকেন্দ্রে ঢুকতেই পারল না ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়ি। দাঁড়িয়ে রইলেন ভোটকেন্দ্রের বাইরে। যা নিয়ে আজব সাফাইও খাড়া করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট! বললেন, এত প্রেসের গাড়ি, ফলো করা সম্ভব হয়নি। এমনকী কখন অনুব্রত মণ্ডল ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে বোলপুর পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন, সেটাও জানতে পারলেন না ডেপুটি ম্যাজিস্ট্রেট! নজরদারির এতটাই বহর! অর্থাৎ, বুথে যাওয়ার ফাঁকে অনুব্রত অন্য কোথাও গেলেন কি না, বা বুথে গিয়ে কী করলেন, কিছুই জানতে পারলেন না ডেপুটি ম্যাজিস্ট্রেট! এরই মধ্যে বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দেখা গেল, সেখানে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ভোট দিতে গিয়েছিলাম, তারপর কন্ট্রোল রুমে এলাম। তাঁর সদর্প দাবি, আমাকে নজরবন্দি করার ক্ষমতা কারও নেই! তখন অবশ্য তৃণমূলের পার্টি অফিসের বাইরে দেখা মিলল, অনুব্রতর ওপর নজরদারির দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেটের। কিন্ত, তৃণমূল অফিসে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঢুকতে পারলেও, পারলেন না ডেপুটি ম্যাজিস্ট্রেট। জানালেন, পার্টি অফিসে ঢোকার অনুমতি নেই। কমিশনের নজরদারির এই দশা দেখে, বিরোধীদের কটাক্ষ, দিনভর ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কার্যত নাকানিচোবানি খাওয়ালেন অনুব্রত। কমিশনের নজরবন্দীর সিদ্ধান্ত নিয়ে কার্যত ছেলেখেলা করলেন!  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget