এক্সপ্লোর

জোড়াসাঁকোয় ভোট দিতে বাধা, তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা, একজনকে দৌড়ে ধরলেন বাবুল সুপ্রিয়

কলকাতা: বৃহস্পতিবার বারবেলায় জোড়াসাঁকোয় ধুন্ধুমার! বাবুল সুপ্রিয়কে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলকর্মীদের সঙ্গে দফায়-দফায় বচসা! অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর। মা-বাবাকে এদিন বিধান সরণীর আর্যকন্যা বিদ্যালয়ের বুথে ভোট দিতে আসেন বাবুল।সঙ্গে ছিলেন বাবুলের দুই দেহরক্ষী। আসানসোলের বিজেপি সাংসদকে দেখামাত্র চিৎকার শুরু করে দেন একদল তৃণমূলকর্মী। বাবুল কেন এতজনকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তাঁরা। বাবুল বুথে ঢুকতে চাইলে শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। মত্ত অবস্থায় বুথ চত্বরে ঢোকার অভিযোগ তুলে এক অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলেন বাবুল। কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর ওই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী। যদিও বাবুলকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীর পাল্টা দাবি, অশান্তি পাকিয়েছেন বাবুলই। স্মিতা বক্সি বলেন, উনি ৩৮-এর ভোটার। ভোট দিয়ে চলে যাবেন। কে কোথাকার এমপি! আমাদের এজেন্ট মহিলাদের গালিগালাজ করেছে বাবুল। ভোট দিয়ে বুথ থেকে বের হওয়ার সময়ও বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। সেইসময়ও দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget