এক্সপ্লোর

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-অশান্তি অব্যাহত, আক্রান্ত বিরোধীরা, অভিযুক্ত শাসক দল

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও, রাজ্যের একাধিক জেলায় ভোট-সন্ত্রাস! হুগলির তারকেশ্বরে মেরে পা ভেঙে দেওয়া হল সিপিএম কর্মীর। হামলার পর তাঁর বাইক ভাঙচুর করে, মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় ২ সিভিক ভলান্টিয়ার-সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত। পুরোপুরি গ্রাম্য বিবাদ, ঘটনায় দলের কোন যোগ নেই, দাবি তৃণমূল ব্লক সভাপতির। উত্তর ২৪ পরগনার বারুইপুরের বেতবেড়িয়ায় আক্রান্ত ২ সিপিএম কর্মী। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল একজনের। অভিযুক্ত শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, দলীয় কর্মীদের ওপরই হামলা হয়, প্রতিরোধ করে স্থানীয়রা। ঘটনায় গ্রেফতার এক তৃণমূলকর্মী। কমিশনের চাপেই এই গ্রেফতারি, সাফাই তৃণমূল নেতৃত্বের। হুগলির কোন্নগর মাস্টারপাড়ায় সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর। পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মানতে নারাজ শাসক দল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। জখম কংগ্রেস কর্মীর মেয়ে। অভিযুক্ত তৃণমূল। গ্রেফতার এক। কংগ্রেস-সিপিএম কোন্দলের জের, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। নদিয়ায় কল্যাণীর গয়েশপুরে সিপিএম সমর্থককে লক্ষ্য করে গুলি-বোমাবাজি। গুরুতর জখম সিপিএম সমর্থককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের দিকে আঙুল উঠলেও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে পঞ্চম দফার ভোটের আগে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে, একযোগে সরব কংগ্রেস ও সিপিএম। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, হুমকি, ভয় দেখিয়ে লাভ হবে না। সন্ত্রাসের রাজনীতির কাছে মাথানত করব না। অন্যদিকে, কংগ্রেস নেতা আর পি এন সিংহ বলেন, বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আক্রান্ত হচ্ছে বাম-কংগ্রেস। ভোটারদেরও ভয় দেখাচ্ছে। যদিও যাবতীয় অশান্তির দায় বিরোধীদের ঘাড়েই ঠেলেছে শাসক দল। চতুর্থ দফার ভোটে প্রাণহানি হয়েছে। খুনের ঘটনা ঘটেছে ভোটের পরও। বাকি তিন দফার ভোট নির্বিঘ্ন হবে তো? প্রশ্ন সাধারণ মানুষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget