এক্সপ্লোর

ঐক্যবদ্ধ প্রতিরোধে শান্তির ভোট দেখল সল্টলেক

কলকাতা: ভোটারদের সাহস আর ঐক্যবদ্ধ প্রতিরোধ। এই দুই মন্ত্রেই সল্টলেকে এবার শান্তির ভোট। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশ‍ন চাইলে যে বহিরাগতদের দৌরাত্ম্য রুখে ভোট করাতে পারে, তাও দেখা গেল সল্টলেকে। সল্টলেকের মতো ভোট কেন রাজ্যজুড়ে হচ্ছে না? এই প্রশ্নও তুলছে বিরোধীরা। এলাকা জুড়ে অচেনা মুখ। বহিরাগতদের দাপাদাপি। সিন্ডিকেটের দৌরাত্ম্য। বুথ থেকে বের হলেই হুমকি। মারধর। মাত্র ৬ মাস আগের পুর-ভোট ঘিরে এমনই হিংসার সাক্ষী থেকেছে সল্টলেকবাসী। কিন্তু, এবারের ভোটে সল্টলেকে বেআইনি জমায়েত দেখা যায়নি। দেখা যায়নি বহিরাগতদের ভিড়। তেমন কোনও অশান্তির খবরও নেই। সল্টলেকে এবার সকাল সকাল ভোট। যে ছবি দেখে অনেকেই বলছেন, দল বেঁধে প্রতিরোধ গড়ে তুললে যে ভোট লুঠ রোখা যায়, তা এবার দেখিয়ে দিল সল্টলেক! কিন্তু, কয়েকমাসের মধ্যে এই আমূল পরিবর্তন হল কীভাবে? অনেকে বলছেন, পুরভোটের সময়ের এই সন্ত্রাসই একজোট করে দেয় গোটা সল্টলেককে। সেখানকার মানুষ শপথ নেয়, প্রতিরোধ গড়ে তুলতেই হবে। সেই মতোই এবার সল্টলেকে নিজের ভোট নিজে। ভোট দিলেন সেই প্রবীণ ভোটারও, গত পুরভোটে যাঁকে রাস্তায় ফেলে, নির্মমভাবে মারধর করা হয়েছিল। স্থানীয় ভোটার প্রীতিকুমার সেনের মতে, এভাবেই তো ভোট হওয়া উচিত। যাতে পুলিশ না লাগে। শুধুমাত্র প্রীতিকুমার সেনই নন! গোটা সল্টলেকজুড়েই এবার বদলের ছবি। পর্যবেক্ষকদের একাংশের মতে, সল্টলেকে এবারের ভোট দেখিয়ে দিল, নির্বাচন কমিশন চাইলে বহিরাগতদের দাপট রুখে দিয়ে, ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে পারে। বিরোধীদের লাগাতার অভিযোগের মুখে এবার পঞ্চম দফা ভোটের জন্য কড়া পদক্ষেপ করে কমিশন। শুধুমাত্র সল্টলেকেই মোতায়েন করা হয়, কেন্দ্রীয় বাহিনীর ৫ হাজার ১০০ জওয়ান এবং রাজ্য পুলিশের ২২ হাজার কর্মী। ভোটের আগে থেকেই এখানে মোড়ে মোড়ে শুরু হয়ে যায় তল্লাশি। গাড়ি থেকে বাস, কোনও কিছুকেই ছাড় দেওয়া হয়নি! এমনকী, ভোট চলাকালীন নিউটাউনে তো রীতিমতো ধাওয়া করে কুখ্যাত দুষ্কৃতী রমেশ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ! বুথ চত্বরে ঘুরপাক খাচ্ছিল সে! বিরোধীদের প্রশ্ন, সল্টলেকে এ ভাবে ভোট করা গেলে, গোটা রাজ্যজুড়ে কেন করা যায় না?  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget