এক্সপ্লোর

Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে এবার নিজের হাতে চা বানালেন সুজাতা !

Bankura News: বৃহস্পতিবার রাতে প্রচারের শেষ পর্বে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা।

তুহিন অধিকারী, কোতুলপুর (বাঁকুড়া) : ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ত্রুটি রাখছেন না প্রচারে। যতটা সম্ভব জনসংযোগের পথে হাঁটছেন তিনি। এবার প্রচারে বেরিয়ে নিজের হাতে চা বানালেন সুজাতা। সেই চা খাওয়ালেনও দলীয় নেতা-কর্মী।

বাঁকুড়া কোতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও আবার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন সুজাতা মণ্ডল। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। বৃহস্পতিবার রাতে প্রচারের শেষ পর্বে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা। দোকানদারকে পাশে রেখে নিজের হাতে তৈরি করেন চা। এরপর সেই চা খাওয়ান কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি সহ দলীয় কর্মী-সমর্থকদের।

চা বানাতে বানাতে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম না করে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, দেখুন কেউ তো চা বানাতে বানাতে দেশটাও বেঁচে ফেলেছেন। কিন্তু আমরা মানুষের মন জয় করছি।

আগের দিনই প্রচারে বেরিয়ে ভোটারদের 'শাসান' তিনি। ভোটারদের উদ্দেশে তিনি পরিষ্কার বলেন, 'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।' মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।'

ভোটারদের মাঝে দাঁড়িয়েই সুজাতা বলেন, 'ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার সময় বলছ ছোট ফুল। পরিষ্কার বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার...যদি এবার দেখি এখান থেকে তৃণমূল লিড পায়নি তাহলে সত্যি আমরা কেউ এখানে তোমাদের অভিযোগ শুনতে আসব না। স্পষ্ট কথা বলছি। কোনো অভিযোগ শুনতে কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। কারণ, এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব...এটা হতে পারে না। আমি একজন মেয়ে। পরিষ্কার বলে যাচ্ছি, যে যে বুথে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে। আর যে বুথে তৃণমূল লিড পাবে সেগুলোও লিস্ট করে রাখবে। যেখানে তৃণমূল লিড পাবে সেখানে জান দিয়ে রাতের অন্ধকারেও কথা শুনতে যাব। কিন্তু, যেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূর অস্ত আমাদের কোনো কর্মীকেও যেতে দেব না। এটা পরিষ্কার বলে গেলাম।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget