এক্সপ্লোর

BJP Brigade Rally LIVE: বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে, মমতাকে নিশানা মোদির

BJP Brigade Rally PM Modi Speech LIVE Updates:পরিববর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তারপরও কোনও বদল হয়নি বঙ্গবাসীর জীবনে। এবার হবে আসল পরিবর্তন। ব্রিগেড থেকে তৃণমূলের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদি।

Key Events
BJP Brigade Rally PM Modi Kolkata Speech LIVE Updates BJP candidate list political meeting Bengal WB Election 2021 BJP Brigade Rally LIVE: বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে, মমতাকে নিশানা মোদির
আজ মোদির ব্রিগেড

Background

কলকাতা: প্রথম দুদফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে আজ ব্রিগেড থেকে বাংলা দখলের যুদ্ধে ঝাঁপাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির উপস্থিতিতে দশ লাখ মানুষের জমায়েত করে রাজ্যে তাদের ক্ষমতা দেখাতে তৎপর গেরুয়া শিবির। মোদীর সভায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিয়েও জোর চর্চা চলছে এখন।

লক্ষ্য নীলবাড়ির দখল। প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, অনেক বড় ঐতিহাসিক ব্রিগেড হবে। বহু মানুষ আসবেন। মহিলারাও আসছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন।

রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে।১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি।১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে।দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর।সেখান থেকে সোজা দিল্লি।

শুধু ব্রিগেডেই থাকছে ৩ হাজার কাটআউট! ২০টি জায়ান্ট স্ক্রিন!

নরেন্দ্র মোদী যে মূলমঞ্চ থেকে বক্তৃতা করবেন, তার উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্যে ৭২ ফুট, প্রস্থে ৪৮ ফুট

 

মূলমঞ্চের মাথায় হ্যাঙারের আচ্ছাদন। মোদীর মঞ্চ জুড়ে দেখা যাবে এলইডির ঝলকানি।

 

প্রধানমন্ত্রীর মূল মঞ্চের পাশে থাকছে দুটি ছোট মঞ্চ, যা লম্বায় ৪০ ফুট, চওড়ায় ২৪ ফুট।

 

শনিবার ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের কেন্দ্র ও রাজ্যের নেতারা। রবিবার মোদির কাছাকাছি যাঁরা আসবেন, এদিন মঞ্চের পাশে ক্যাম্প করে তাঁদের কোভিড টেস্ট করা হয়।

 

বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া, রবিবার ব্রিগেডে বড় মিছিল পৌঁছবে মূলত এই ৩টি জায়গা থেকে। 

 

 তবে সবকিছুকে ছাপিয়ে মোদির পাশাপাশি রবিবারের ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন,  <আমার ওনার সঙ্গে  কথা হয়েছে। মোদিজির নেতৃত্বের ওপর বিশ্বাস আছে, আমাকে জানিয়েছেন। যদি সম্ভব হয় কাল মিঠুনের সঙ্গে দেখা করতে চাই।

বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বিজেপি সমর্থকরা আসতে শুরু করেছেন।

উত্তরবঙ্গ থেকে ব্রিগেডে আসার জন্য ২৪ কামরার একটি ট্রেনও ভাড়া করেছে বিজেপি।

 

16:49 PM (IST)  •  07 Mar 2021

PM Modi Speech LIVE: 'এবার জোরসে ছাপ, টিএমসি সাফ'

মমতাকে কটাক্ষ করে মোদি বলেছেন, রাগের মাথায় আমায় কখনও রাবণ, দানব, দৈত্য, গুণ্ডা বলছেন। দিদি এত রাগ কেন? ‘কথায় কথায় গালাগাল, এত রাগ কেন দিদি?’ আজ বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে। দিদিকে আমি বহু বছর ধরে চিনি। দিদি এখন সেই দিদি নেই যে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এখন দিদির রিমোর্ট কন্ট্রোল অন্য কারও হাতে রয়েছে।বিজেপির লোকদের বহিরাগত বলছে। কংগ্রেস যাঁরা তৈরি করেছিল তাঁরা বহিরাগত ছিল না।

বামেরা এতদিন শাসন করেছেন তাঁরাও মার্ক্স, লেনিনের চিন্তাধারায় বিশ্বাসী।

তৃণমূলও কংগ্রেস থেকেই তৈরি হয়েছে, এরাও বহিরাগত। কিন্তু  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি দল বিজেপি তৈরি হয়েছে বাংলার থেকে। পদ্মে বাংলার মাটির সুবাস রয়েছে। তাই বলা হয়েছিল, লোকসভায় টিএমসি হাফ, এবার পুরো সাফ। লোকসভা ভোটে মন্ত্র ছিল চুপচাপ পদ্মে ছাপ। এবার জোরছে ছাপ, টিএমসি সাফ।

15:51 PM (IST)  •  07 Mar 2021

PM Modi Speech LIVE: বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন

মোদি বলেছেন, ‘ভয় পাবেন না, নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। কুশাসনের বিরুদ্ধে ভোট দিন। বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget