এক্সপ্লোর

Election 2026 Uttarpara: লড়াই করেও পারলেন না মীনাক্ষী, ব্যর্থ কল্যাণ-পুত্র ও! উত্তরপাড়ায় পদ্ম ফোটালেন দীপাঞ্জন চক্রবর্তী

West Bengal Election Win-Loss Updates: উত্তরপাড়ায় পদ্ম ফুটল, লড়াই করেও হারলেন মীনাক্ষী, শীর্ষণ্য

কলকাতা: এই নির্বাচনে একদিকে যেমন নজর ছিল, ভবানীপুর বা পানিহাটির মতো কেন্দ্রগুলির ওপর, তেমনই নজর ছিল, উত্তরপাড়ার ওপর। কেন? কারণ উত্তরপাড়ার ত্রিমুখী লড়াইয়ে এবার ছিলেন, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপাঞ্জন চক্রবর্তী। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের আইনজীবী, তাঁর আরও একটি পরিচয় হল, তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের জনপ্রিয় মুখ, 'ক্যাপ্টেন' বলেই তিনি দলে পরিচিত। তিনি রাজনীতিতে নতুন নয় মোটেই, দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বেশ পরিচিত মুখ মীনাক্ষী। অন্যদিকে, বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী প্রচার চলাকালীন বেশ কিছু বিতর্কে জড়ালেও, অবশেষে শেষ হাসিটা হাসলেন তিনিই।

কোন অঙ্কে উত্তরপাড়ায় পদ্মফুল?

মীনাক্ষী আর শীর্ষণ্যকে পিছনে ফেলে, উত্তরপাড়ায় জয়লাভ করলেন, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। ৪ মে, গোটা রাজ্যে যে গেরুয়া ঝড় উঠেছে, তার ছোঁয়া থেকে বাদ গেল না উত্তরপাড়াও। ইংরাজিতে যাকে বলে, ল্যান্ডস্লাইড ভিক্ট্রি, সেই আসনসংখ্যা নিয়েই এবার সরকার গড়তে চলেছে বিজেপি। সন্ধে ৬টার সময়ে পাওয়া ট্রেন্ড অনুযায়ী, ২০৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ৮২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থীর হার হয়েছে, উল্লেখযোগ্য ভাবে প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই জয়লাভ করেছে বিজেপি। সেই ঝড়ে, দীপাঞ্জন চক্রবর্তীর দখলে এবার উত্তরপাড়া।  এখানে প্রচার করতে কোনও খামতি রাখেনি বিজেপি। উত্তরপাড়ায় এসেছে অমিত শাহ (Amit Shah), একাধিক সভাও হয়েছে। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে আরজি করের ঘটনা, এই সমস্ত বিষয়কেই এবার ইস্যু করেছিল বিজেপি। আর সেই তৃণমূলের দুর্নীতিই যে তৃণমূলের ভোটব্যাঙ্কে এই ধসের কারণ হল, এমন ধারণাই করছেন অনেকে।

সরকার সঠনের পথে বিজেপি, কড়া নিরাপত্তা বলয়ে নবান্ন

এগারোর পর ছাব্বিশ, ১৫ বছর পরে ফের পালাবদলের পথে বঙ্গ। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। এ যেন, নিঃশব্দেই পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। ভবানীপুরে এগিয়ে মমতা, তবে ১৩ রাউন্ড শেষে কমল ব্যবধান।  ৫৩৪৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ শতাংশেরও বেশি ভোট বাড়িয়ে কুর্সিতে বসার পথে বিজেপি। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। আর বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। নবান্ন-সহ সরকারি অফিসে নজরদারি শুরু। ফাইল নিয়ে বেরনো আটকাতে বিশেষ নজরদারি। নবান্নে ঢোকা-বেরনোর রাস্তাগুলিতে নজরদারি চলছে। রাজ্যের যত সরকারি অফিস আছে, সেখান থেকে যাতে কোনও ফাইল লোপাট করা না যায়, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। সরকারি কর্মীদের ব্যাগও দেখা হচ্ছে। মুখ্যসচিবের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছিল, কাগজ সরানো বা নথি নষ্ট যেন না হয়, তা দেখতে হবে। তার পরই এমন পদক্ষেপ। 

আরও পড়ুন: Mamata Banerjee: চলছে গণনা, তার মধ্যেই শাখাওয়াত মেমোরিয়ালে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget