এক্সপ্লোর

Sandeshkhali BJP Leader: সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ, ফের তপ্ত এলাকা

Post Poll Incident:পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ

পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Police Raid)। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।

বিশদ...
অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, তুমুল চিৎকার শুরু হয়। অনুমতি ছাড়া পুলিশের এই প্রবেশের তুমুল বিরোধিতা শোনা যায় পরিবারের সদস্যদের মুখে। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের টেনেহিঁচড়ে বের করতে দেখা যায় RAF-র মহিলা আধিকারিকদের। তার পরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়। বিক্ষুব্ধ সদস্যদের প্রশ্ন, 'এক জনের বাড়িতে পুলিশ কখনও এভাবে ঢোকে? এ কীরকম পুলিশ?' মমতা বন্দ্যোপাধ্যায়ের 'চামচা' বলেও পুলিশের তীব্র সমালোচনা করেন বিক্ষুব্ধ সদস্যরা। তাঁদের প্রশ্ন, 'অময় ভুঁইয়া কিছু করেননি। তাও তাঁর নাম আসছে কেন? কী করেছেন উনি?' বিজেপি নেতার বৌদি সার্চ ওয়ারেন্ট দেখতে চান বলে খবর। পুলিশের উদ্দেশে তাঁর সখেদ প্রশ্ন, 'আপনারা আমাদের গায়ে হাত দিলেন কেন?' সংবাদমাধ্য়মের ক্যামেরায় শোনা যায় এক আধিকারিক জবাব দিচ্ছেন, 'আপনারা অপরাধীদের আশ্রয় দিচ্ছেন।' ক্ষোভ তুঙ্গে ওঠে। বিক্ষুব্ধ মহিলা সদস্যের প্রশ্ন, 'কে অপরাধী? ...কোনও তথ্য না দেখিয়ে গায়ের জোরে বাড়িতে ঢুকে গিয়েছেন।' পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল এই অময় ভুঁইয়ার। গত কাল, রবিবার, কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে। 

রবিবারের স্মৃতি...
সোমবার যা ঘটল তাতে রবিবারের ছবিই ফের ধরা পড়েছে বলে মত অনেকের। গত কাল, সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার বাধে। সেখানেও, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ করেন গ্রামের মহিলারা। RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই ক্ষোভের আগুন জ্বলে ওঠে আগারহাটি মণ্ডলপাড়ায়। প্রতিবাদ দেখাতে শুরু করেন মহিলারাপরে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পাল্টা দাবি, পুলিশ গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে। তার পর, আজ, ফের একই ধরনের ঘটনা।

আরও পড়ুন:'প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেয়নি রেল..', অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম বর্ধমান স্টেশনে

 

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget