এক্সপ্লোর

East Bardhaman News:'প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেয়নি রেল..', অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম বর্ধমান স্টেশনে

Bardhaman Illegal Stall Evacuate Chaos: বর্ধমান স্টেশনে অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম, রেলের প্রতিশ্রুতি ভঙ্গে গর্জে উঠল ব্যবসায়ীরা..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্ল্যাটফর্মের অবৈধ স্টল উচ্ছেদ নিয়ে উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশনে। রবিবার গভীর রাতে বর্ধমান স্টেশনের ভিতর প্লাটফর্মে থাকা অবৈধ স্টল ভাঙতে গেলে প্রথমে বাধার সম্মুখীন হয় আরপিএফ বাহিনী। ব্যবসায়ীরা আরপিএফ-কে বাধা দেওয়ার পাশাপাশি প্রতিবাদে লাইনে নেমে রেল অবরোধের চেষ্টা করেন। যদিও আরপিএফ তাঁদের সরিয়ে দেয়।

'রেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেওয়া হয়নি'

স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ১২২৫৩ আপ এসএমভিটি (ব্যাঙ্গালুরু) ভাগলপুর এক্সপ্রেস থামলে ব্যবসায়ীরা ট্রেনের ইজ্ঞিনের সামনে লাইনের উপর বসে পড়েন। তবে সঙ্গে সঙ্গে আরপিএফ তাদের রেল লাইন থেকে সরিয়ে দেয়।ফলে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন হয়নি।ব্যবসায়ী দীপক কুমার সিং,প্রবেশ মিশ্ররা বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে প্লাটফর্মের স্টলে ব্যবসা করছি।কিন্তু এখন আমাদের আরপিএফ জোর করে আমাদের তুলে দিচ্ছে ২৪ ঘন্টার নোটিশে। আমাদের দোকান উচ্ছেদ করা হল।আমরা গরীব মানুষ। আমাদের সংসার কী করে চলবে ? রেলের পক্ষ থেকে আমাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি দেওয়া হয়নি।'

আইনি পদ্ধতি মেনে উচ্ছেদ করা হয়েছে : ভারতীয় রেলওয়ে

রবিবার সন্ধ্যার পর থেকেই স্টেশন চত্বরে আরপিএফের বাহিনী নামানো হয়।রাতে প্লাটফর্ম চত্বর ফাঁকা হতেই অবৈধ স্টল উচ্ছেদ অভিযানে নামে আরপিএফের বিশাল বাহিনী। রেল সুরক্ষা বাহিনীর র‍্যাফ,মহিলা পুলিশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।রেলের তরফে জানানো হয়েছে, এগুলি অবৈধ দোকান।রেলের তরফে নোটিশ করা হয়েছিল সরে যাবার জন্য। তারপর আইনি পদ্ধতি মেনে উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন, ভোটে সন্দেশখালিতে 'পুলিশের ওপর হামলায়' গ্রেফতার ৫ BJP কর্মী

গতবছর হাওড়া স্টেশনেও হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল

প্রসঙ্গত, গতবছর হাওড়া স্টেশনেও হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও সেবার প্ল্যাটফর্মে ও ট্রেনে ব্যবসা করতে দিতে হবে বলে নিজেদের দাবিতে অটুট ছিল ব্যবসায়ীরা। সম্প্রতি পৃথক প্রেক্ষাপটে, ব্যান্ডেল স্টেশনে RPF-এর অফিসের সামনে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন হকাররা। তাঁদের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা টাকা জরিমানা করা হচ্ছে। ইদানিং ব্যাপক ধরপাকড়ও চলছে বলে হকারদের অভিযোগ। এর প্রতিবাদেই ব্যান্ডেল স্টেশনে RPF-এর অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget