এক্সপ্লোর

North 24 Parganas: মতুয়াগড়ে মিছিল, মন্দিরে 'ভিড়', মামলা শান্তনু ঠাকুরের

Panchayat Election: তৃণমূলের বিরুদ্ধে দলবল নিয়ে মন্দিরে ভিড় করা, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগ।

কলকাতা: মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মিছিল নিয়ে মামলা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। তৃণমূলের বিরুদ্ধে দলবল নিয়ে মন্দিরে ভিড় করা, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগ। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি, উল্টে মন্দির কমিটি সহ ভক্তদের বিরুদ্ধে ৫টি এফআইআর হয়েছে, এমনটাই অভিযোগ মামলায়। বিহিত চেয়ে বিচারপতি মান্থার এজলাসে শান্তনু ঠাকুর (Santanu Thakur)। মিলল মামলা দায়েরের অনুমতি। আগামীকাল সম্ভবত হবে শুনানি।

মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায়, CBI তদন্তের দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই সংঘাতের জল গড়াল আদালত অবধি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর। আবেদনের পরে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা

১১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঠাকুরনগরে। তুমুল অশান্তি হয় মতুয়া ঠাকুরবাড়ির মন্দির চত্বরে। মূল মন্দিরের ফটক বন্ধ করে দেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ওই মন্দিরের ফটক বন্ধ থাকায় পাশের গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সেদিনের মিছিল নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

তাঁর দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কাউকে না জানিয়ে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরের সামনে মিছিল আনেন। তৃণমূলের দলবল ভিড় করে মন্দিরে। ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন শান্তনু ঠাকুর। তাঁর দাবি, এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি FIR করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

এই ঘটনায় শান্তনু ঠাকুরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আগেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ''আমি ৩ মাস অন্তর ঠাকুরবাড়িতে আসব, দম থাকলে আটকে দেখাক। উনি যে বাড়িতে থাকেন, সেখানকার জলের ব্যবস্থা মমতা করেছেন। যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তাও মমতার করে দেওয়া। চাইলে ভিড় ভেঙে মন্দিরে ঢুকতে ৫ মিনিট লাগবে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। মতুয়া-মাটিকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি পুজো যেতে এসেছিলাম।"

আরও পড়ুন: সপরিবার বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয় অতি অবশ্যই নজরে রাখা প্রয়োজন, রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget