BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
কাটোয়া : দাবি মতো দেওয়া হয়নি তোলা! ফলত জুটল মার। কাটোয়া ভয়াবহ অভিযোগ। আক্রান্ত BLRO অফিসে কর্মরত ল ক্লার্ক সুজন ঘোষ। কাঠগড়ায় স্থানীয় বিজেপি নেতা। পালাবদলের পরেই যখন রাজ্যজুড়ে তোলাবাজি বন্ধ করার বার্তা দিয়েছিল BJP সরকার। দলের নেতা-কর্মীদের তোলাবাজির মতো অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই আবহেই আক্রান্ত হলেন এই সুজন। বললেন, "আমাকে ওরা বলে, BLRO অফিসে কাজ করতে গেলে ৫ লক্ষ টাকা তোলা দিতে হবে। আমি তাও আমার সাধ্য মতো দিয়েছি। প্রথম অস্বীকার করলেও, পরে ২০ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু বাকি টাকা দিতে না-পারায় আমাকে মারধর করেছে।"
আরও খবর পড়ুন : দেবরাজের 'হাতের পুতুল' পুরনিগম
১৫০ পাতার ছত্রে ছত্রে রয়েছে অভিযোগ। কীভাবে তোলাবাজি করতেন, কী হত সেই টাকায় — প্রায় সবটাই 'উল্লেখ' করেছে পুলিশ। গ্রেফতারির ৩৫ দিনের মাথায় অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে জমা পড়ল চার্জশিট। সূত্রের খবর, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রোমোটারদের থেকে ব্যাপক তোলাবাজির বিস্তারিত উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। পাশাপাশি দেবরাজ চক্রবর্তীর দু'টি লকারে থাকা বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও উঠে এসেছে তদন্তে। কিন্তু এই তোলাবাজি চক্র কীভাবে চালাতেন দেবরাজ? পুলিশের দাবি, বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র'। পুরনিগমের আধিকারিকদের কাজে লাগিয়ে বাগুইআটির এক প্রোমোটারের কাজ বন্ধ করে দেন দেবরাজ। সরকারি নোটিসে তালা পড়ে নির্মাণকাজে। তারপর তালা খোলে দেবরাজের সান্নিধ্যে গিয়ে। প্রোমোটারের থেকে প্রায় ৩০ লক্ষ টাকা তোলার বিনিময়ে সেই নির্মাণকাজ ফের শুরু করার অনুমতি দেয় বিধাননগর পুরনিগম।






















