এক্সপ্লোর

১৯৮৪-তে ২টি আসন জয় থেকে পরপর ২ বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা- দেখে নিন, কেমন ছিল বিজেপির যাত্রাপথ

বর্তমান বিজেপির প্রকৃত প্রতিষ্ঠা দিবস ১৯৮০-র ৬ এপ্রিল। প্রথমবার লোকসভা ভোটে লড়ে তারা ১৯৮৪-তে, জেতে ২টি আসন। এরপরই তৎকালীন দলীয় সভাপতি লালকৃষ্ণ আডবাণী দলের মূল আদর্শ হিসেবে বেছে নেন হিন্দুত্ববাদকে।

নয়াদিল্লি: সেটা ১৯৮৪। তখনও দেশে দেখা দেয়নি রাম মন্দির ঝড়। উল্টে ইন্দিরা গাঁধীর হত্যার জেরে ব্যাপক সহানুভূতির হাওয়ায় ভর করে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। সে সময় ২টি আসন পেয়ে লোকসভায় খাতা খুলেছিল বিজেপি। আর তার ৩৫ বছর পর সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ তারা দেশের সিংহাসনে। একবার নয়, পরপর দুবার। কেমন ছিল এই উত্তরণের পথ? চলুন, দেখে নিই। ভারতীয় জনতা পার্টির জন্ম জন সঙ্ঘ থেকে। জন সঙ্ঘ ১৯৭৭-এ জনতা পার্টির সঙ্গে মিশে যায় কিন্তু ৩ বছর পর পৃথক হয়। বর্তমান বিজেপির প্রকৃত প্রতিষ্ঠা দিবস ১৯৮০-র ৬ এপ্রিল। প্রথমবার লোকসভা ভোটে লড়ে তারা ১৯৮৪-তে, জেতে ২টি আসন। এরপরই তৎকালীন দলীয় সভাপতি লালকৃষ্ণ আডবাণী দলের মূল আদর্শ হিসেবে বেছে নেন হিন্দুত্ববাদকে। তিনিই জনপ্রিয় করেন ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বা সিউডো সেকুলারিজম ও মুসলমান তোষণের মত শব্দ। গোটা দেশে বিজেপির গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে থাকে। আদর্শগতভাবে বিজেপি অনুসরণ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে। ১৯৮৯-এ, দেশে রাম মন্দির আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে, সেই হাওয়ায় ভর করে তারা জিতে নেয় ৮৫টি লোকসভা আসন। এর পরের বছরই আডবাণীর সেই ঐতিহাসিক রথযাত্রা। গোবলয়ের পার্টি বলে পরিচিত দলটির গ্রহণযোগ্যতা তৈরি হয় গোটা দেশে, ভিপি সিংহ সরকার পড়ে যাওয়ায় ১৯৯১-এ ফের হয় লোকসভা ভোট। বিজেপি এক লাফে ৮৫ থেকে পৌঁছে যায় ১২০-তে। একইভাবে বাড়ে ভোট শেয়ার, ১৯৮৪-র ৭.৪ শতাংশ তখন অতীত, ৭ বছরের মধ্যে তাদের ভোট শেয়ার ছুঁয়ে ফেলে ২০.১ শতাংশ। এরপর ১৯৯৬। প্রথমবার একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। ১৬১টি আসন জেতে তারা, সরকার গড়ার দাবি পেশ করে। প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী, সেই সরকার টিকেছিল মাত্র ১৩ দিন। এইচ ডি দেবেগৌড়া ও আই কে গুজরালের নেতৃত্বে কিছুদিন করে চলে দুটি মিলিজুলি সরকার। এরপর ফের ১৯৯৮-এ লোকসভা ভোট, ১৮২টি আসন জিতে ফের একক বৃহত্তম দল হয় বিজেপি। তৈরি হয় জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ওরফে এনডিএ। টেকে ১৩ মাস, মাত্র ১ ভোটে আস্থা ভোটে হেরে যায়। ১ বছর পর ফের হয় লোকসভা ভোট। এবার পুরো ৫ বছর টেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। প্রধানমন্ত্রী হন বাজপেয়ী। কিন্তু ২০০৪-এ অপ্রত্যাশিত ভরাডুবি হয় তাদের, ক্ষমতা দখল করে ইউপিএ। ২০০৯-এও ক্ষমতায় ফেরে সনিয়া গাঁধী-মনমোহন সিংহ নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তখন বিজেপির অত্যন্ত দুরবস্থা, শরিকরা ছিটকে গিয়েছে এদিক ওদিক, কেউ কেউ হাত মিলিয়েছে এনডিএ-র সঙ্গে, রাজনীতি থেকে সরে গিয়েছেন বাজপেয়ী, আডবাণীর মত এতদিনের পরিচিত প্রবীণ নেতাও দলকে এক রাখতে পারছেন না। কিন্তু এই সময় ভারতীয় রাজনীতিতে উল্কার মত হয় নরেন্দ্র মোদীর উত্থান। ২০০২-এ গুজরাত দাঙ্গার জেরে গোটা দেশে বিতর্কিত এই রাজনীতিক হয়ে ওঠেন বিজেপির প্রধানতম মুখ। তাঁর নেতৃত্বে ২০১৪-য় একার জোরে ২৮২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফেরে বিজেপি। দুর্দান্ত ফল করে জিতে নেয় গোবলয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। এই সময় মোদী গুজরাত থেকে জাতীয় মঞ্চে নিয়ে আসেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর অমিত শাহকে। অমিত শাহ দলের জাতীয় সভাপতি হন, শুরু হয় মোদী-শাহ যুগ। আর এখন এই মোদী-শাহ যুগল বিজেপিকে ফের আর একবার দেশের সিংহাসনে বসালেন। কংগ্রেসকে সরিয়ে এখন বিজেপিই ভারতীয় রাজনীতির ভরকেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget