এক্সপ্লোর

Panchayat Election:বোমা বাঁধার সময় বিস্ফোরণ হাড়োয়ায়, নিহত ১

Bomb Incident In Haroa:ফের বোমা বিস্ফোরণে রক্তাক্ত রাজ্য। এবার ঘটনা উত্তর ২৪ পরগনার হাড়োয়া। প্রাথমিক ভাবে খবর, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণে এক জনের প্রাণ যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বোমা বিস্ফোরণে (Bomb Explosion) রক্তাক্ত রাজ্য। এবার ঘটনা উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa Bomb Explosion)। প্রাথমিক ভাবে খবর, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণে এক জনের প্রাণ যায়। জখম আরও ১। এই নিয়ে গত ২৪ দিনে ১৪ জনের প্রাণহানি রাজ্যে। পঞ্চায়েত ভোটের মুখে যা কিনা ফের নানা প্রশ্ন তুলছে। 

কী ঘটেছে?
ভোররাতে শালিপুরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে যিনি জখম হয়েছিলেন, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। মারা যান ১ জন। এর আগে এর আগে ২৪ জুন, বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী আলিম বিশ্বাসের। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাংলায় ২৪ দিনে ১৪ জনের মৃত্যু হল। বিশেষত, বোমা বিস্ফোরণের ঘটনায় যেন ছেদই পড়ছে না। গত কাল যেমন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিস্ফোরণে কেঁপে উঠেছিল কংগ্রেস কর্মীর বাড়ি। অভিঘাতে কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। স্থানীয়দের দাবি, রবিবার দুপুরে, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রাম।কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখের বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ ওঠে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। কংগ্রেস কর্মীর পরিবারের দাবি, ওই সময় বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। কংগ্রেস কর্মী পলাতক। তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। তার আগে, জুনের শেষ সপ্তাহে, মুর্শিদাবাদের বেলডাঙাতেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল। মারা যায় এক দুষ্কৃতী, যা ঘিরে শুরু হয় কংগ্রেস তৃণমূল চাপানউতোর। এর পরের ঘটনা, মুর্শিদাবাদেরই ডোমকলে। সেবার ডোমকল পুরএলাকার মানিকনগরে বিস্ফোরণে আহত ১। বিস্ফোরণে আহত মহিলা-সহ বাড়ির সদস্যরা উধাও। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, সন্দেহ স্থানীয়দের।

রক্তাক্ত রাজ্য...
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব জুড়ে তুমুল অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ে মুড়িমুড়কির মতো বোমা পড়ার খবর শোনা গিয়েছে। কখনও রক্তাক্ত হয়েছে কোচবিহার। সম্প্রতি, রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত হয়ে ওঠে দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত। তার পরও থামছে না হিংসার পালা।

আরও পড়ুন:'ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে', বিস্ফোরক সুকান্ত

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget