এক্সপ্লোর

CNX Opinion Poll 2021: কে পাবে কটা আসন? সরকার গড়বে কে? কী ইঙ্গিত CNX-এর তৃতীয় দফার সমীক্ষায়

সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল,  বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? (মোট আসন - ২৯৪/সরকার গড়তে চাই - ১৪৮)

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠেছে। আর কয়েকদিন পরেই রাজ্যে প্রথম দফার ভোট। আটটি দফায় এবার ভোট হবে। ভোটের ফলাফল ২ মে। তার আগেই দাবি-পাল্টা দাবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজ্যের রাজনৈতিক ময়দান। বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? এই প্রশ্ন নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। এবার সরকার গঠন কে করবে, তা জানতে আগ্রহের শেষ নেই। এরই পরিপ্রেক্ষিতে আজ সামনে এল সিএনএক্সের তৃতীয় দফার সমীক্ষার ফল।

কয়েক মাস আগেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দু-দুটি সংস্থার সমীক্ষা  সামনে রাখার কথা দিয়েছিল এবিপি আনন্দ।  আজ  সিএনএক্সের তৃতীয় তথা শেষ দফার সমীক্ষা। আবারও বলে রাখা ভালো, এই সমীক্ষা দেখে কোনও উচ্ছ্বাস-হতাশা অর্থহীন, কারণ ভোটের হাওয়া যে কোনও সময়, যে কোনও দিকে বইতে পারে। এই সমীক্ষায় আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও জায়গা নেই। সিএনএক্সের তৃতীয় দফার এই সমীক্ষা চালানো হয়েছে বারো থেকে একুশে মার্চ পর্যন্ত। ফোনে নয়, একেবারে ভোটারদের মুখোমুখি হয়ে, তাঁদের সামনে প্রশ্ন রাখা হয়েছে। মার্জিন অফ এরর প্লাস-মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট।

সিএনএক্সের সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল, বিধানসভা ভোটে কে জিতবে বলে মনে করেন?

এর উত্তরে ৪২ শতাংশ মনে করছেন তৃণমূল।

৪৪ শতাংশ বলেছেন বিজেপি।

৭ শতাংশ বলছেন, বাম-কংগ্রেস-আইএসএফ জোট

বলতে পারব না – বলেছেন সাত শতাংশ।

সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল,  বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? (মোট আসন - ২৯৪/সরকার গড়তে চাই - ১৪৮)

সিএনএক্সের সমীক্ষার ফল অনুযায়ী ইঙ্গিত- তৃণমূল পেতে পারে ১৩৬-১৪৬ আসন।

বিজেপি পেতে পারে ১৩০-১৪০ আসন।

বাম-কংগ্রেস-আইএসএফ পেতে পারে ১৪-১৮ আসন।

অন্যান্য পেতে পারে ১-৩ আসন।

 সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?

সিএনএক্সের সমীক্ষার ফলাফলে ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। 

বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট।

বাম-কংগ্রেস-আইএসএফ পেতে পারে ১৬ শতাংশ ও অন্যান্য ৬ শতাংশ ভোট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget