এক্সপ্লোর

Election Result 2024:৯০-র ঘর পেরিয়ে এবারের ভোটে কি 'কামব্যাক'-র পথে কংগ্রেস?

Congress Eying Century Mark:৪৪, ৫২...এর পর কি ১০০? এখনও পর্যন্ত গণনা শেষ হয়নি। তাই কংগ্রেসের প্রাপ্ত আসনসংখ্যা কোথায় পৌঁছবে,  নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না

কলকাতা: ৪৪, ৫২...এর পর কি ১০০? এখনও পর্যন্ত গণনা শেষ হয়নি। তাই কংগ্রেসের প্রাপ্ত আসনসংখ্যা কোথায় পৌঁছবে,  নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সকালের ট্রেন্ড যদি সঠিক ইঙ্গিত দেয়, তা হলে এবারের লোকসভা ভোটে ৯০ পার করতে পারে কংগ্রেস। আর সেক্ষেত্রে ২০১৪, ২০১৯ সালের পর এটিই হবে শতাব্দীপ্রাচীন দলের সবথেকে ভাল পারফরম্যান্স। যদিও তার পরও হয়তো বিজেপির নিরিখে অনেকটাই পিছিয়ে থাকবে তারা। তা হলে লাভ? রাজনৈতিক মহলের একাংশের মতে, এই লাভের দিকটি এখনই স্পষ্ট না হলেও কংগ্রেসের জন্য এই ফলাফ ইতিবাচক বার্তা নিয়ে আসবে।

বিশ্লেষণ...
প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে, তখন কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। বিজেপি ২৪৫টি আসনে। এনডিএ-র ক্ষেত্রে ক্ষেত্রে সংখ্যাটি ২৮৮, 'ইন্ডিয়া' জোট ধরলে তা ২৩৪, অন্যান্যরা এগিয়ে ২১টি আসনে। জোটের টক্কর ধরলে এবার গণনার শুরু থেকেই এনডিএ-কে কড়া প্রতিযোগিতার মুখে ফেলেছে 'ইন্ডিয়া।' একসময়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য যা প্রয়োজন, সেই ২৭২টি আসনেও এগিয়ে ছিল না এনডিএ জোট। পরে ধীরে ধীরে তা বাড়ে, আবার কমে। কার্যত প্রত্যেক রাউন্ড গণনায় এই ওঠাপড়া স্পষ্ট। টানটান লড়াই, স্নায়ুযুদ্ধ বললেও অতিশোয়ক্তি হয় না। 
এবার দেখা যাক বিজেপি-কংগ্রেসের দিকে। খালি চোখে দেখলে লড়াইটা একপেশে মনে হতে পারে। কিন্তু প্রথমে, ২০১৪ এবং ২০১৯ সালে শতাব্দীপ্রাচীন দলের যা পারফরম্যান্স ছিল, তার নিরিখে এই বারের পারফরম্যান্স অনেকটাই ভাল হয়েছে। এক ধাক্কায় অনেকখানি আসন বাড়াতে পারে কংগ্রেস, এমনই আপাতত ইঙ্গিত। গত কাল, সোমবার, সনিয়া গাঁধী বলেছিলেন, 'সবুর করুন। সব দেখতে পাবেন।' এখনও পর্যন্ত যা ছবি, তাতে এক্সিট পোলের পূর্বাভাস কার্যত উল্টে গেল।

যা ঘটল...

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' এই সাফল্যের অন্যতম কারণ। ১৪ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত টানা, ভারতের নানা প্রান্তে এই যাত্রা করেন রাহুল। সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা, তাঁদের সঙ্গে কথাবার্তা, তাঁদের সমস্যা একেবারে কাছ থেকে জানা এবং বিজেপি-বিরোধী প্রচারে 'গ্রাউন্ডওয়ার্ক', সব কিছুই এই যাত্রার সৌজন্যে। তা ছাড়া আরও একটি বিষয় কংগ্রেসের অন্দরে বেশ কিছু বদল এনে থাকতে পারে। কংগ্রেস সভাপতি নির্বাচন তার অন্যতম। এর আগে, দলের নেতৃত্ব নিয়ে অন্দরেই নানা বিতর্কের মেঘ দানা বেঁধেছিল যা দৃশ্যত শতাব্দীপ্রাচীন দলকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়। ২০২২ সালে মল্লিকার্জুন খড়্গের নির্বাচন সেই বিতর্কের নিরসনে অনেকটাই কাজে দিয়ে থাকবে, বিশ্লেষণ নানা মহলের। তবে হিন্দি বলয়ে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো জরুরি। সেটা কতটা হল, সেটা স্পষ্ট হবে গণনা শেষের পর।

আরও পড়ুন:রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget