Bengal Election 2026 : 'মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা', কংগ্রেসের ইস্তেহারেও অনুদান-প্রতিশ্রুতি; কী কী অঙ্গীকার ?
Mallikarjun Kharge : বড় ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কলকাতা : পশ্চিমবঙ্গের জন্য কংগ্রেসের ইস্তেহারেও অনুদান-প্রতিশ্রুতি। বড় ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও পশ্চিমবঙ্গের AICC-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর-কে সঙ্গে নিয়ে এদিন তিনি ইস্তেহার প্রকাশ করেন।
কী রয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে ?
সাংবাদিক বৈঠক করে এদিন দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন খাড়গে। সেখানে মহিলাদের জন্য একাধিক ঘোষণার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্র, কৃষকদের জন্য কল্যাণমূলক উদ্যোগ-সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য ঘোষণা করা হয়।
#WATCH | Kolkata | Congress National President Mallikarjun Kharge says, "...We will give women Rs 2000 every month. We will provide free education up to post-graduate level to empower them. We will establish fast-track courts for their safety. In healthcare, we will provide fully… https://t.co/KnvJsEe7DE pic.twitter.com/uSqJH6pJPj
— ANI (@ANI) April 7, 2026
খাড়গে বলেন, "আমরা মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে দেব। পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত তাদের বিনামূল্য শিক্ষা দেওয়া যাবে, যাতে তাদের ক্ষমতায়ন হয়। মহিলাদের নিরাপত্তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করব।" স্বাস্থ্য ক্ষেত্রেও বড় অঙ্গীকার করে কংগ্রেস। খাড়গে বলেন, "আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ রাজ্যের তহবিল থেকে স্বাস্থ্য বিমা প্রদান করব। যাতে প্রত্যেক নাগরিক সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।" কৃষকদের কল্যাণেও নেওয়া হবে ব্যবস্থা। কংগ্রেস সভাপতি বলেন, "বছরে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে কৃষকদের। এর পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ এবং আরও ভাল সংগ্রহ-ব্যবস্থা করা হবে যাতে তাদের আয় ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।"
২০ বছর পর পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর সেই প্রার্থী নিয়েই কোন্দল চরমে ওঠে সম্প্রতি। বিক্ষোভ, তর্কাতর্কি, হাতাহাতি থেকে সংঘর্ষ... মাথা ফাটে কংগ্রেস কর্মীদের। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের একাংশ। আর এই ঘটনা ঘিরে গত বুধবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় প্রদেশ কংগ্রেসের সদর দফতর, কলকাতার বিধানভবনে। প্রার্থী নিয়ে অসন্তোষ-ক্ষোভ-বিক্ষোভ-রক্তারক্তির মধ্য়েই আরও ১০টি আসনের জন্য় প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় কংগ্রেস। বিধানসভার ভোট যুদ্ধে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। শ্রীরামপুর থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস। West Bengal Election 2026
সেরা শিরোনাম




















