এক্সপ্লোর

Panchayat Election 2023 : দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা, আতঙ্ক পরিবারে !

Left Supported Congress Candidate : দিনহাটার পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী আসাদুল মিয়া

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : মনোনয়ন পর্বে চরম হিংসার ছবি দেখা গেছে। এবার ভোটের আগে চাপা আতঙ্ক রাজ্যের বিভিন্ন প্রান্তে। কারণ, একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। তাহলে, কি হিংসার আরও বাকি ? এই আতঙ্কের মধ্যেই কোচবিহারের দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা। দিনহাটার পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৫১ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আসাদুল মিয়া। আজ সকালে তাঁর বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কিত কংগ্রেস প্রার্থী ও তাঁর পরিবার। ভয় দেখাতেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে বোমা রাখা হয় বলে অনুমান। 

পরিসংখ্যান বলছে, কোচবিহারে পঞ্চায়েতের মোট আসন ২ হাজার ৫০৭টি। এর মধ্যে ভোটের আগেই ১৫৭-টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এই ১৫৭টি আসনের মধ্যে ৮০টিই দিনহাটায়। অর্থাৎ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দিনহাটায় ৫০ শতাংশের বেশি আসন বিনা যুদ্ধেই দখল করেছে তৃণমূল। এর আগে  ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। বিনা যুদ্ধে ভোটে জেতার স্বাদ আগেও পেয়েছে তৃণমূল। ২০১৮-র ধারাবাহিকতা বজায় রেখেছে ২০২৩-এও।

এর মধ্যেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর একটি ফেসবুকে পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। নিজের বিধানসভা কেন্দ্রে দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক দেন উদয়ন গুহ। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লেখেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ইতিমধ্যেই দিনহাটা ২ নম্বর ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ৮টিও যাতে বিনা যুদ্ধেই দখল করা যায়, ১২ জন অঞ্চল সভাপতির কাছে সেই দাবি জানান তৃণমূল বিধায়ক। ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই উদয়নের সাফাই, নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব। বিজেপির কটাক্ষ, এভাবে বিরোধী শূন্য করতে করতে একদিন দিনহাটায় তৃণমূলই শূন্য হয়ে যাবে। 

এদিকে দিনহাটারই ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের এলাকায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে দিনকয়েক আগে পথে নামে তৃণমূল। কোচবিহার-দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করেন শাসকদলের কর্মীরা। অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। তৃণমূলের অভিযোগ, একাধিক প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেয় বিজেপি। গাড়ি ভাঙচুর করা হয়। এক তৃণমূল কর্মীকে অপহরণও করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget