এক্সপ্লোর

Dilip Ghosh: একই জায়গায় ঘোরানো হচ্ছে খালি? অভিযোগ দিলীপের, প্রচারে গিয়ে চটলেন BJP কর্মীদের উপর

Lok Sabha Elections 2024: বুধবার দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ।

বর্ধমান: দুর্গাপুরে প্রচারে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের রোষের মুখে দলের একাংশ। দিলীপের দাবি, তাঁকে একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে এমনিতেই সময় কম, তার মধ্যে কে এমন কর্মসূচি ঠিক করছেন প্রশ্ন তুললেন দিলীপ। তীব্র গরমে মাথা ঠিক রাখতে না পারলে দলীয় কর্মীদের গরু চরানোরও পরামর্শ দিলেন তিনি। (Lok Sabha Elections 2024)

বুধবার দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ। সেখানেই প্রচার কর্মসূচি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, "একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে সময় কম, কে ঠিক করছে কর্মসূচি? খোঁজ নিয়ে দেখব।" দিলীপ জানান, গতকাল আদিত্যনাথ যোগীর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এখনও অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে। সেই আবহে কেন একই জায়গায় দু'বার করে ঘোরানো হচ্ছে, প্রশ্ন তুললেন। 

এদিন সংবাদমাধ্যমের সামনেই অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় দিলীপকে। তিনি বলেন, “বলছে, চলুন, চলুন। শেষ মুহূর্তে এরকম বললে হয় না। মন্ত্রী এসেছেন, তাঁর জন্য আলাদা কর্মসূচি রয়েছে, আমার আলাদা কর্মসূচি রয়েছে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে হবে। যে পারবে না, বাড়িতে বসে থাকুক।”

আরও পড়ুন: Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল, তাপসের প্রশংসা, অস্বস্তিকর মন্তব্যের জের কি?

সংবাদমাধ্যমে দিলীপ বলেন, "কই জায়গায় বার বার কর্মসূচি চলছে। আমি যত বেশি সম্ভব জায়গায় যেতে চাইছি। দেখলাম, একই জায়গায় এসেছি। এখানে ঘুরে গিয়েছি আমি। কী করছে বুঝতে পারছে না। আমি দেখছি।" দলের জেলা নেতৃত্বের উপর ক্ষুব্ধ দিলীপ, কারণ আজ যেখানে চা-চক্রে যান দিলীপ, কয়েক দিন আগেই সেখানে চা-চক্র করে গিয়েছিলেন তিনি। দলের লোকজন ঠিকঠাক কাজ করছেন না বলে অভিযোগ তোলেন।

দিলীপের ক্ষোভ স্বাভাবিক বলেই মেনেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। কর্মসূচির দায়িত্বে যাঁরা রয়েছেন, কোন দিন কোথায় কর্মসূচি হবে, তা যাঁরা ঠিক করেন, তাঁদের তরফেই কিছু গন্ডগোল হয়েছে বলে জানা যাচ্ছে। তাই এদিন প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন দিলীপ। বিষয়টি নিয়ে জেলা বিজেপি-তে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবছরই প্রথম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন দিলীপ। এতদিন তিনি ছিলেন মেদিনীপুরের সাংসদ। মেদিনীপুর তাঁর হাতের তালুর মতো চেনা। কেন্দ্র বদল হওয়াতে গোড়াতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ। তার কারণও এবার সামনে এল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget