এক্সপ্লোর

ভোটের জন্য আপনার এলাকায় কবে কবে বন্ধ থাকবে মদ বিক্রি ? কী নির্দেশিকা কমিশনের

EC On Alcohol: ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি বন্ধ করার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। ফলাফল প্রকাশের দিনটিকে ড্রাই ডে হিসেবে পালন হবে।

নয়াদিল্লি: ভোটগ্রহণের (Polling) ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে মদ (alcohol) বিক্রি। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের (National election commission) আন্ডার সেক্রেটারির তরফে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারগুলিকে।

গত ১৬ মার্চ কমিশনের আন্ডার সেক্রেটারি ব্রিজেশ কুমারের স্বাক্ষরিত ওই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলিতে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে, ১৬ মার্চ নির্বাচন কমিশনের তরফে ২০২৪ সালের লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোথায় কখন ভোটগ্রহণ হবে তা উল্লেখ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।

সেই উপলক্ষে আপনাদের ১৯৫১ সালের রিপ্রেজেন্টশেন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ১৩৫ সি ধারা অনুযায়ী নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত এলাকায় ভোটগ্রহণ হবে সেখানে ভোটের ৪৮ ঘণ্টা থেকে কোনও মদের দোকান, হোটেল, খাবারের দোকান কিংবা যে কোনও জায়গা থেকে যাতে মদ বিক্রি না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনওভাবে যাতে ভোটগ্রহণের এলাকাগুলিতে মদ বিক্রি না হয় তার জন্য কড়া নজরদারি চালাতে হবে। আইন অনুযায়ী ওই এলাকাগুলিতে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ড্রাই ডে (Dry day) ঘোষণা করতে হবে। কোনও এলাকায় যদি পুনর্নিবাচন হয় তাহলেও এই নির্দেশ জারি থাকবে। 

ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে ৪ জুন লোকসভা ও বিভিন্ন বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনটিকেও ড্রাই ডে হিসেবে পালন করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। মদের দোকানস হোটেল, রেস্তোঁরা, ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি যারা মদ বিক্রি বা সরবরাহ করে তাদেরও অক্ষরে অক্ষরে এই নির্দেশ পালন করতে হবে।

যদি কোনও ব্যক্তি ও সংস্থা আগে থেকে মদ কিনে রেখে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে মদ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। দেশজুড়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর জন্যই কমিশনের তরফে এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে। কেউ যদি তা অমান্য করে তাহলে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার থাকছে প্রশাসন ও কমিশনের। যদি কোনও সংস্থা বা ব্যক্তি এই নির্দেশ ভেঙে মদ বিক্রি করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget