এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের

Lok Sabha Election 2024:ইডির লক আপ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত একটি নির্দেশ দেন আম আদমি পার্টি প্রধান

নয়াদিল্লি: ইডির লক আপ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal In ED Lock Up)। রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত একটি নির্দেশ দেন আম আদমি পার্টি প্রধান। দিল্লির মন্ত্রী অতিশীকে একটি নোট পাঠিয়ে এই নির্দেশ দেন তিনি। 

প্রেক্ষাপট...
গ্রেফতারির পরও কেজরিওয়াল যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কাজ করবেন, সে কথা আগেই জানিয়ে দিয়েছিল আম আদমি পার্টি। বিষয়টি নিয়ে অবশ্য বিস্তর আলোচনা হয়। অনেকের প্রশ্ন ছিল, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের পক্ষে কাজ করা সম্ভব কিনা। তবে আইনজ্ঞরা জানিয়ে দেন, আইনি কোনও বাধা নেই। কারণ এদেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ার পর কোনও বিধায়কের দু'বছর বা তাঁর বেশি কারাদণ্ড হলে তবেই তাঁর পদ বাতিল গণ্য হতে পারে। কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা এখনও প্রমাণিত নয়। ফলে, মুখ্যমন্ত্রী  হিসেবে কাজ চালিয়ে যেতে তাঁর আইনি বাধা নেই। কিন্তু গ্রেফতার থাকা অবস্থায় কী ভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাজকর্ম করা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন আইনজ্ঞরা। এদিন ইডি লক আপ থেকে রাজধানীর বাসিন্দাদের জল সরবরাহ সংক্রান্ত বিষয়ে প্রথম নির্দেশ দিয়ে আপ বুঝিয়ে দিল, আপাতত মুখ্যমন্ত্রী পদে কেজরিই থাকছেন।

যেখানে যেখানে বাধার সম্ভাবনা...
মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে আইনি জটিলতা না থাকলেও জেলের ম্যানুয়ালের কিছু নিয়মকানুন সীমাবদ্ধতা তৈরি করতে পারে। আইনজীবীদের অনেকে জানাচ্ছেন, জেলে থাকাকালীন পরিবার, বন্ধু বা সহযোগীদের সঙ্গে সপ্তাহে দু'বার সাক্ষাৎ করা যায়। এমন নিয়ম মেনে কী ভাবে সরকার পরিচালনা করা সম্ভব, সে ব্যাপারে প্রশ্ন উঠছে এখন থেকে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়াল। তবে জেলের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা এড়িয়ে যাওয়ার জন্য একটি উপায় হতে পারে। যদি জেলের বদলে কেজরিওয়াল গৃহবন্দি থাকেন, তা হলে এই সমস্যার কিছুটা সমাধান সম্ভব। সে জন্য অবশ্য় লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার সই দরকার। তবে এই সই আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে কী কী হতে পারে, তা নিয়ে এর মধ্যেই সম্ভবত বিচার-বিশ্লেষণ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে হয়তো তাঁকে সাসপেন্ড বা সরিয়ে দেওয়ার পথেও হাঁটত পারে কেন্দ্র। 

আরও পড়ুন:খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget