এক্সপ্লোর

Rajeev Kumar Removed : রাজীব কুমারকে সরাল কমিশন, তাঁর জায়গায় নতুন ডিজি কে ?

Loksabha Election 2024 :  ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে । ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরানো হল । নতুন ডিজি কে হবেন?

রুমা পাল, কলকাতা : ভোট ঘোষণা হয়েছে গত ১৬ মার্চ। সেদিনই দেশব্যাপী লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। ভোট ঘোষাণার সময়ই কমিশনের (Election Commission of India) তরফে জানিয়ে দেওয়া হয়, এবার নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে তারা অত্যন্ত সক্রিয় থাকবে।  এবার শুরু থেকেই  হিংসামুক্ত নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে কমিশন। এই ঘোষণার পর মাত্র ২ দিনের মাথাতেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (Rajeev Kumar, IPS )সরিয়ে দিল নির্বাচন কমিশন।  ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে । আর তার ঠিক ৩ মাসের মধ্যেই রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।  ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরানো হল রাজীব কুমারকে।  

এবার প্রশ্ন, নতুন ডিজি কে হবেন? সূত্রের খবর, নতুন ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার অথবা রাজেশ কুমার। শুধু রাজীব কুমার নন, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণ করা হয়েছে বলে এএনআই সূত্রের খবর।  মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে ।  নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাজীব থাকতে পারবেন না। রাজ্য পুলিশের নতুন ডিজি দায়িত্ব না নেওয়া অবধি তাঁর দায়িত্ব সামলাবেন তাঁর ঠিক পরবর্তী পদের ব্যক্তি।  

BJP র প্রতিক্রিয়া 

এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এটা প্রত্যাশিত ছিল। রাজীব কুমারের নিয়োগের সময় থেকেই বিজেপি তার বিরোধিতা করেছিল। শমীকের মতে ' এখানে ব্যক্তি রাজীব কুমার বড় বিষয় নয়, রাজীব কুমার তৃণমূল কংগ্রেসের একটা ভাবনা, তাদের স্বেচ্ছাচারিতা, তাদের দখলদারির একটা প্রতিফলন মাত্র। রাজীব কুমারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস গোটা প্রতিক্রিয়াটাকে দখল করতে চায়। '

CPM এর প্রতিক্রিয়া 

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল সিপিএমেরও। সোমবার  রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, 'এটা তো স্বাভাবিক ও সঙ্গত। রাজীব কুমারকে যেদিন ডিজি করা হল, সেদিন সবাই বুঝেছিলেন, সবাই বলেছিলেন, আমরাও বলেছিলাম, ওকে তো নির্বাচনে কাজ করতে দেওয়া যাবে না, বিধিভঙ্গ...মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে ওঁকে ডিজি করেছেন ডিসেম্বর মাসে, যাতে জানুয়ারি মাস থেকে মাসদুয়েক, ওই শাহজাহানদের সম্পত্তির কাগজপত্র, তথ্য লোপাট করাবার কাজে লাগানো যায়'

আরও পড়ুন :                 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget